চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 28, জুলাই 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনসমাগমে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সবাই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও ভারতে সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটা কমে এলেও তা মারাত্মক রূপ নিয়েছে ইন্দোনেশিয়ায়। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে বিশ্বে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দেশটিতে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৯ জনের। যা এখন পর্যন্ত সেদেশের সর্বোচ্চ মৃত্যু। আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৫ হাজার ২০৩ জন।

পরিসংখ্যান বলছে, ৭ জুলাই দেশটিতে মৃত্যু হয় ১ হাজার ৪০ জনের। গত ২০ দিনের ব্যবধানে মৃত্যু এবং করোনা শনাক্তের রোগী ভয়াবহভাবে বাড়ছে দেশটিতে।

চলতি বছরের মে মাসের শেষ দিকে ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করে। তবে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে দেরি করে ইন্দোনেশিয়ার সরকার।

বিশেষজ্ঞদের মতে, ডেলটা ভেরিয়েন্ট ধরা পড়ার পর সেখানে তা দ্রুতই ছড়িয়ে পড়তে থাকে। শুরুতেই কার্যকর পদক্ষেপ নিলে এই পরিস্থিতি কিছুটা ঠেকানো যেত।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে একদিনে মৃত্যু এক হাজার ৩২০ জন এবং শনাক্ত হয়েছে ৪১ হাজারের ওপরে।

এছাড়াও ভারতে একদিনে ৪২ হাজারের বেশি এবং যুক্তরাষ্ট্রে ৬১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এরই মধ্যে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ৫৯ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণ প্রতিদিনই বাড়ছে।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ লাখ ৯২ হাজার ৯৭৮ জনের। যাদের বেশিরভাগের ক্ষেত্রে কারণ হিসেবে করোনার নতুন ধরন ডেলটাকেই দায়ী করা হচ্ছে।

Tags: ইন্দোনেশিয়াকরোনাকরোনাভাইরাসসর্বোচ্চ মৃত্যু
Previous Post

২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিলেন আরো ২ লাখ ৪৬ হাজার মানুষ

Next Post

টেকনাফে আবার পাহাড় ধস, পাঁচজনের মৃত্যু

Next Post
টেকনাফে পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্ত বসতঘর ও ভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে আবার পাহাড় ধস, পাঁচজনের মৃত্যু

একটি বিছানায় একজন মহিলার ভাসমান দৃশ্য, চারজন ব্যক্তি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চারশ মিলিয়ন ডলারে 'দ্য এক্সরসিস্ট'র স্বত্ব কিনেছে ইউনিভার্সাল পিকচার্স?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT