চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো ইমপ্রেস চলচ্চিত্র ‘হঠাৎ দেখা’র শ্যুটিং

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
8:14 অপরাহ্ন 08, নভেম্বর 2015
in বিনোদন
A A

ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতা রেশমী পিকচার্স এর যৌথ প্রযোজনায় ‘হঠাৎ দেখা’ ছবির চট্টগ্রাম পর্বের শ্যুটিং শেষ হয়েছে। শ্যুটিং শেষে চলচ্চিত্রটির অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় আশা করছেন, দর্শকরা অসাধারণ একটি রোমান্টিক ছবি উপভোগ করবেন।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরর অমর সৃষ্টি ‘হঠাৎ দেখা’। ইমপ্রেস টেলিফিল্ম লি. ও কলকাতা রেশমী পিকচার্স যৌথভাবে এবার প্রেমের কবিতাটিকে সিনেমায় রূপ দিচ্ছে। সিনেমার শেষ অংশে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা পর্বটি শ্যুটিং করা হয় ব্রিটিশ আমলে নির্মিত চট্টগ্রামের পুরোনো রেল ষ্টেশনে। অভিনয় করেন বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন এবং ওপার বাংলার দেবশ্রী রয়। চট্টগ্রামে টানা চারদিন চলে শ্যুটিং।

‘হঠাৎ দেখা’ দর্শকনন্দিত হবে বলে আশা করেন ইলিয়াস কাঞ্চন ও দেবশ্রী রায়। অভিনেতা ইলিয়াছ কাঞ্চন বলেন, রবীন্দ্রনাথের কবিতা হঠাৎ দেখা। আমার রবীন্দ্রনাথের প্রতি একটা আগ্রহ আছে, সেটি একটা বিষয় আর একটি এই সিনেমাটি দুই দেশের মধ্যে কো-প্রডাকশন হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের দর্শকদের আমরা সবার ওপর মনেকরি। সেই দর্শক যদি দেখে মজা পায়, আনন্দ পায় তাহলে আমাদের উন্নতি। তারা যতো বেশি দেখবে সিনেমাটা ততো বেশি হিট হবে। তখনই আমরা একটা ছবির জায়গায় আর একটা ছবি করতে পারবো। আর একটা ছবিতে আমাদের কাষ্ট করবে।

‘আমারা তো সব সময়ই চায় আমরা যে কাজ করি তা যেন দর্শকরা দেখে।’

অভিনেত্রী দেবশ্রী রয় বলেন, ভালো করে অভিনয় করা। তার পর আছে স্প্রিট! এই সব মিলিয়েই যাকে বলে একটা পরিবার হয়ে কাজ করা। আমি ভালো কাজ করছি পাশের মানুষটা করছে না এটা সম্পূর্ণ নির্ভর করে একটা টিম ওর্য়াকের ওপর।

শ্যুটিং চলার সময় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে দেখতে চট্টগ্রাম পুরোনো রেল ষ্টেশনে ভিড় জমে যায়। তাদের সঙ্গে চট্টগ্রামের ৩০জনেরও বেশি সহশিল্পী চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করছেন রেশমী পিকচার্সের পরিচালক রেশমী মিত্র। চলচ্চিত্রে গান করতে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় বাউল শিল্পী কার্তিক দাশ বাউল ।

Tags: ইমপ্রেস টেলিফিল্ম
Previous Post

বার্সার জয়ের রাতে রিয়ালের হার

Next Post

স্বাধীনতার ৩২ বছর পর ইরানে প্রথম নারী রাষ্ট্রদূত

Next Post

স্বাধীনতার ৩২ বছর পর ইরানে প্রথম নারী রাষ্ট্রদূত

কম ঘুমে কিডনী নষ্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT