চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ যুদ্ধাপরাধীর বিচারের পরই বলা যাবে ‘রাজাকারমুক্ত দেশ’

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
12:00 পূর্বাহ্ন 01, ডিসেম্বর 2016
in বাংলাদেশ
A A

শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার ও দণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিচারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার পেয়ে তাদের মনস্ত্বাত্তিক বিজয় হয়েছে। তবে তারা বলেছেন, শেষ রাজাকার ও যুদ্ধাপরাধীর বিচারের পরই বলা যাবে ‘রাজাকারমুক্ত দেশ’, এর আগে পর্যন্ত  বিচার চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন সবাই।

একাত্তরে পাকিস্তানি দখলদার বাহিনীর এ দেশীয় দোসর: রাজাকার, আল-বদর, আল-শামসরা যে নারকীয় হত্যাযজ্ঞ  নির্যাতন চালায়, তার বিচারের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার দেশের মানুষ। তাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবির পরিপ্রেক্ষিতে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ও সর্বোচ্চ আদালতে বিচার প্রক্রিয়া শেষে শীর্ষ মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী
৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী

৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী বলেন: দেশকে রাজারকার মুক্ত করতে হলে আরও সময় লাগবে। আশার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী  একটি কথা বলেছেন-একজন যুদ্ধাপরাধী বেঁচে থাকা পর্যন্ত এ বিচারকাজ চলবে। আমি মনেকরি যে এ বিচারকাজটি দ্রুত সম্পন্ন হওয়া উচিত।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ বলেন, তাদের বিচার সম্পন্ন করার মাধ্যমে একটা অধ্যায় শেষ হয়েছে। কিন্তু বাংলাদেশ আসলে রাজাকার মুক্ত হয়নি।

প্রসিকিউটর ড. তুরিন আফরোজ
প্রসিকিউটর ড. তুরিন আফরোজ

বিচারের এ পর্যায়ে সন্তুষ্টির জায়গা কতটুকু, সে বিষয়েও কথা বলেন তারা। তুরিন আফরোজ মনে করছেন এর মধ্যদিয়ে আমাদের একটা মনস্ত্বাত্তিক  বিজয় হয়েছে।

শ্যামলী নাসরিন চৌধুরী বলছেন, প্রিয়জনকে হারানোর পর যখন আমরা ন্যায় বিচার  পেলাম না, তখন আমরা দুঃখিত ছিলাম। কিন্তু যখন আমরা ন্যায় বিচার পেলাম আমরা স্বস্তি পেলাম।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মতে, দেশেকে কখন রাজাকারমুক্ত বলা যাবে, তা নির্ভর করবে তদন্ত সংস্থার উপর।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদে
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদে

তিনি বলেন: রাজাকার, আল-বদর, আল-সামস্ এসব নাম ব্যবহার করে কিন্তু এসব অপরাধ সংগঠিত করেছে।

সেজন্য সবকিছু নির্ভর করছে-তদন্তকারী সংস্থা তদন্তকাজ শেষ করে যদি সত্যিকার অর্থে সাক্ষী-সাবদ থাকে। যারা অপরাধ করেছে তাদের বিচার হচ্ছে। যখন তদন্তকারী সংস্থা বলবে আমাদের কাজ শেষ হয়েছে। সে অবস্থা যদি আসে তাহলে বলা যেতে পারে।

তবে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ব্যক্তিরা জানিয়েছেন, এমনভাবে বিচার শেষ করতে হবে যাতে রাজাকাররা কখনও এ দেশের শাসন ক্ষমতায় যেতে না পারে।

Tags: মানবতাবিরোধী অপরাধ
Previous Post

দারিদ্র হ্রাসে বাংলাদেশের অগ্রগতি বিষ্ময়কর

Next Post

বাঙ্গালির বিজয় মাসের প্রথম দিন

Next Post

বাঙ্গালির বিজয় মাসের প্রথম দিন

ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের দিনে অার্সেনালের হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT