চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ যাত্রায় স্বদেশে সৈয়দ মহসিন আলী

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
11:12 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে মরদেহ ঢাকায় এসে পৌঁছায় বলে জানান তার পরিবারের সদস্যরা।

মহসিন আলীর মেয়ে সৈয়দা সানজিদা শারমিন চ্যানেল আই অনলাইনকে বলেন, বিমানবন্দর থেকে মরদেহ মিন্টো রোডের সরকারি বাসায় নেওয়া হবে। এরপর রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

তিনি জানান, আগামীকাল বুধবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মহসিন আলীর মরদেহ নেওয়া হবে। এরপর সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী এমপিদের শ্রদ্ধা নিবেদন এবং জানাজা শেষে হেলিকপ্টারে তার নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারে নেওয়া হবে।

সিঙ্গাপুর থেকে মরদেহ আনার সময় সঙ্গে ছিলেন মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়েরা মহসিন ও মেয়ে সাবরিনা এবং বড় মেয়ের জামাই শামীম চৌধরী।

গতকাল সোমবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বহুল আলোচিত এ মন্ত্রী। নিউমোনিয়া, কিডনিতে সমস্যা এবং ডায়াবেটিস রোগে মারাত্নক অসুস্থ সমাজকল্যাণ মন্ত্রীকে গত ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

৪ আগস্ট রাতে হবিগঞ্জের মাধবকুন্ডে এক আলোচনা সভাতেই অসুস্থবোধ করেন মহসিন আলী। এরপরই মন্ত্রীকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

Tags: সমাজকল্যাণ মন্ত্রীসৈয়দ মহসিন আলী
Previous Post

ছেলের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন খালেদা জিয়া

Next Post

নম্বর ঘষামাজার অভিযোগে ঢাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

Next Post

নম্বর ঘষামাজার অভিযোগে ঢাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

বাবাও আপনাদের বুঝিয়ে যেতে পারলেন না: মহসিন আলীর মেয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT