চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ যাত্রায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 15, জুলাই 2019
in বাংলাদেশ
A A
এরশাদের মরদেহ

ফাইল ছবি

শেষ যাত্রায় কাকরাইলস্থ জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছে দলটির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় জানাযা শেষে ১২টা ৩ মিনিটে কাকরাইলে তার মরদেহ পৌঁছে।

এসময় এরশাদের মরদেহ গ্রহণ করেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জিএম কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এরশাদকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ঢাকা মহানগর ও সারাদেশ থেকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত হয়।

সারিবদ্ধভাবে একে একে সাবেক এ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সকাল থেকে অপেক্ষারত জাপা নেতা-কর্মীরা। এখানে আগামী ৪ ঘণ্টার মতো তার মরদেহ রাখা শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানযার জন্য রাখা হবে।

এরশাদের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে দলটির কেন্দ্রীয় এ কার্যালয়ের তৃতীয় তলায় শোক বই খোলা হয়েছে। আগামী ১৮ জুলাই পর্যন্ত এ শোক বই খোলা থাকবে। এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটে হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় নামাজে জানাযা জাতীয় সংসদের টানেলে অনুষ্ঠিত হয়।

প্রথমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাযা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টানেলে জানাযার নামাজ আদায় করা হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সংসদ সদস্যরাসহ অনেকেই জানাযায় অংশ নেন। জানাযা শেষে রাষ্ট্রপতিসহ অন্যরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।

দুই রাত সিএমএইচের হিমঘরে তার মরদেহ রাখা হবে বলে এরশাদের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন। ১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে মরদেহ রংপুরে নেয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে অথবা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাযা ওইদিন বিকেলে ঢাকায় বনানী সামরিক কবরস্থানে এরশাদকে দাফন করা হবে।

বুধবার গুলশান আজাদ মসজিদে এরশাদের কুলখানি হবে।

রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। তিনি ফুসফুসে সংক্রমণসহ বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

Tags: জানাযাজাপাসিএমএইচহুসেইন মুহম্মদ এরশাদ
Previous Post

রানে সেরা তিনে সাকিব, দশে নেই কোহলি

Next Post

কোন আক্কেলে প্রশ্নপত্রে সেফুদা

Next Post

কোন আক্কেলে প্রশ্নপত্রে সেফুদা

বিশ্বকাপ জয়ীদের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT