চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচে হতাশার হার

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:11 অপরাহ্ন 28, মে 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও উইকেটরক্ষক খেলোয়াড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বিষ বোলিং, হতশ্রী ব্যাটিং- দুইয়ের যোগফলে হতাশার হার। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে ৯৭ রানের বিশাল ব্যবধানে। তাতে লঙ্কানদের প্রথমবার হোয়াইওয়াশের স্বপ্ন পূরণ হল না তামিম ইকবালের দলের।

২-১এ ওয়ানডে সিরিজ শেষ করল বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচে ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকরা গুটিয়ে যায় দুইশ’র আগেই। মাহমুদউল্লাহ রিয়াদ ৫৩ ও মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৫১ রান।

শ্রীলঙ্কা-২৮৬/৬ (৫০ ওভার); বাংলাদেশ-১৮৯/১০ (৪২.৩ ওভার)

লঙ্কান অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরি শ্রীলঙ্কাকে এনে দেয় লড়াকু পুঁজি। পরে দুসমন্থ চামিরার দুর্দান্ত বোলিং সহজ জয় এনে দেয় সফরকারীদের। ৯ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন।

এ ডানহাতি পেসারের প্রথম স্পেলই বাংলাদেশকে নিয়ে যায় হারের দরজায়। ৬ ওভারে ১১ রান দিয়ে সাজঘরে পাঠান টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে।

চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রানের মধ্যে নাঈম শেখ ও সাকিব আল হাসানের উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি অধিনায়ক তামিমও।

প্রথম দুই ম্যাচের মতো আবারও মুশফিকের ব্যাট আশা দেখায় বাংলাদেশকে। কিন্তু এবার আর বড় করতে পারেননি ইনিংস। ২৮ রান করে অফস্পিনার রমেশ মেন্ডিসকে উইকেট দেন মি. ডিপেন্ডেবল।

তাতে ভাঙে মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে চতুর্থ উইকেটে জমে ওঠা ৫৮ রানের জুটি। পরে মোসাদ্দেক রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দেন ৫১ করে।

আফিফ হোসেন ধ্রুব ১৬ রান করে ফেরেন সাজঘরে। চামিরার বোলিং তাণ্ডবে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ আউট হন রানের খাতা খোলার আগেই। শরিফুল ইসলামের ব্যাট থেকে আসে ৮ রান।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ ব্যাটসম্যানের ফিফটি হারের ব্যবধানই যা একটু কমিয়েছে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে হোয়াইটওয়াশের মিশনে নেমে দ্বিতীয় ওভারে বাংলাদেশ হারায় নাঈম শেখকে (১)। লিটনের বদলি হিসেবে নেমে ব্যর্থতার পথেই হাঁটেন বাঁহাতি ওপেনার।

চতুর্থ ওভারে ফিরে যান সাকিব, ৪ রান করে চামিরার বলে ক্যাচ দেন। নাঈমকেও সাজঘরে পাঠান চামিরা। অধিনায়ক তামিম ১৭ রান করে এ পেসারের বলেই উইকেটের পেছনে দেন ক্যাচ।

মুশফিক ও মোসাদ্দেকের চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটির পরে আর জুটি গড়ে ওঠেনি। ৩৯ বল আগেই স্বাগতিকরা গুটিয়ে যায় ১৮৯ রানে।

শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। ‘দুই জীবন’ পেয়ে কুশল খেলেন ১২০ রানের ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ৯৯ বলে। শেষ পর্যন্ত ১২২ বলে ১১ চার ও এক ছক্কায় ১২০ রান করে শরিফুল ইসলামের বলে মাহমুদউল্লাহর দুর্দান্ত ক্যাচে আউট হয়ে সাজঘরে ফেরেন।

তার আগে দুটি ক্যাচ দিয়ে রক্ষা পান কুশল। ৭৯ রানে সাকিব আল হাসানের বলে মিডঅনে ক্যাচ তুলেছিলেন। ধরতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ৯৯ রানে আরেকটি জীবন পান এ লঙ্কান। এবার মিডঅফে ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ।

১ রানে জীবন পাওয়া ধনঞ্জয়া ডি সিলভা ৫৫ রান করে থাকেন অপরাজিত। ধানুস্কা গুনাথিলাকার ব্যাট থেকে আসে ৩৯ রান।

বাংলাদেশের সফল বোলার তাসকিন আহমেদ। ৯ ওভারে ৪৬ রান খরচায় নিয়েছেন চার উইকেট। শরিফুল ইসলাম নিয়েছেন একটি উইকেট। বাকি সব বোলারই থাকেন উইকেটহীন।

Tags: তামিমতাসকিননাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

বাংলাদেশ আজ বিশ্ব দরবারে শান্তি ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: রাষ্ট্রপতি

Next Post

ক্যাচ মিসকে দুষলেন তামিম

Next Post
তামিম ইকবাল ট্রফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাচ মিসকে দুষলেন তামিম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনা আক্রান্ত ১৭ কোটিরও বেশি মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT