চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মূহূর্তে বাদ পড়লেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী

এম আর মুরাদ by এম আর মুরাদ
12:58 পূর্বাহ্ন 07, মে 2015
in অন্যান্য, শিক্ষা
A A

ব্রিটেন নির্বাচনের শেষ মূহূর্তে নির্বাচন দৌড় থেকে ছিটকে পড়লেন স্কটল্যান্ডের অ্যাবার্ডিনশায়ারের বেনফ অ্যান্ড বুখান আসনে লেবার পার্টির প্রার্থী বাংলাদেশী বংশোদ্ভূত সুমন হক। মাত্রাতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে শুক্রবার আদালতে হাজিরা দেয়ার পর পরই তার মনোনয়ন বাতিল করে লেবার পার্টি। স্কটল্যান্ড আসনে তিনি ছিলেন প্রথম মনোনয়ন পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

সুমন হকের বিষয়ে লেবার পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, “লেবার পার্টির প্রতিনিধিত্ব করা থেকে সুমন হককে বরখাস্ত এবং সাধারণ নির্বাচনের প্রার্থী হিসেবে সুমন হকের ওপর থেকে দলের সমর্থন প্রত্যাহার করা হলো।”

এ ঘটনায় প্রতিক্রিয়া জানতে সুমন হকের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সামাজিক গণমাধ্যমে দেয়া এক বার্তায় মিডিয়ার উদ্দেশ্যে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কিছু না লিখতে অনুরোধ জানিয়েছেন। তিনি স্কটল্যান্ডের এস টিভিকে দেয়া এক সাক্ষাতকারে বেনফ অ্যান্ড বুখানবাসী তার প্রতি বিশ্বাস রাখবেন বলেও মন্তব্য করেছেন।

স্কটল্যান্ডের সংবাদ মাধ্যম গুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের ১ মে সুমন হক মাত্রাতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালানোর সময় পুলিশের হাতে আটক হন। সেসময় তার গাড়ি চালানোর লাইসেন্স ও গাড়ীর ফিটনেস সার্টিফিকেট ছিল না। যুক্তরাজ্যে মদ্যপান করে গাড়ি চালানো ফৌজদারি অপরাধ। সুমন হক শুক্রবার অ্যাবার্ডিন শহরের শেরিফ কোর্টে হাজিরা দিতে যান। হাজিরায় সুমন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আগামী মাসে এই মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে ব্যালট পেপার মুদ্রিত হয়ে তার কাছে পৌঁছেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিস্টার হকের সমর্থন বাতিলকে দলীয় ব্যাপার বলে উল্লেখ করলেও মনোনয়ন প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিস্ট কর্মকর্তা। উল্লেখ্য গত ৯ এপ্রিল ছিলো মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।

গত দশ বছর ধরে লেবার পার্টির সদস্য সুমন হক, অ্যাবারডিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তার জন্ম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।

Tags: ব্রিটেন নির্বাচনলেবার পার্টি
Previous Post

ব্রিটেনের মুসলিম ভোটাররাই সরকারের ‘ভাগ্য নির্ধারক’

Next Post

২০১৬ সালে আসছে ওকুলাস ভিআর হেডসেট

Next Post

২০১৬ সালে আসছে ওকুলাস ভিআর হেডসেট

পার্লা‌মেন্ট নির্বাচনে যুক্তরাজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT