চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে বিসিবিকে ‘না’ বলেছেন পল ফারব্রেস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 13, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশে ক্রিকেট দলের নতুন কোচ হওয়ার খুব কাছে চলে গিয়েছিলেন পল ফারব্রেস। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ‘না’ করে দিয়েছেন বর্তমানে ইংল্যান্ডের সহকারী কোচ।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রে ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, গত সপ্তাহে বাংলাদেশের কোচ হিসেবে চুক্তি সই করার খুব কাছেই চলে গিয়েছিলেন ফারব্রেস। কিন্তু চুক্তিপত্র পাঠানোর পর সাবেক ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান বিসিবিকে জানান, এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারছেন না।

এই বিষয়ে ক্রিকইনফোর কাছে বিসিবি কিংবা ফারব্রেস- দুপক্ষের কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত ৭ মার্চ বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছিলেন, কোচ চূড়ান্ত করে ফেলেছেন তারা। যিনি সবার ‘পরিচিত ব্যক্তি’। এপ্রিলের প্রথম সপ্তাহেই নতুন কোচ দলের সঙ্গে যোগ দেবেন।

‘আমরা আমাদের প্রধান কোচ চূড়ান্ত করে ফেলেছি। আশা করছি, এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। এই মুহূর্তে আমি তার নাম প্রকাশ করতে চাচ্ছি না। তবে তিনি সুপরিচিত ব্যক্তি। চন্ডিকা হাথুরুসিংহের মতো নন’- বলেছিলেন নাজমুল হাসান।

কিন্তু চার দিন পরই সুর পাল্টে যায় বোর্ড প্রধানের। ১১ মার্চ তিনি সাংবাদিকদের জানান, নিধাস ট্রফির পর আরো কয়েকজন কোচের সাক্ষাতকার নেবে বিসিবি, ‘এই সিরিজটা শেষে আমরা এটি (কোচ) চূড়ান্ত করব। তাদের সাক্ষাতকারের জন্য ডাকা হয়েছে। দুই তিনজনকে ডাকব। আশা করছি, এ মাসের মধ্যে চূড়ান্ত করে ফেলব। এপ্রিলের শুরুর দিকে নতুন কোচ আমাদের সঙ্গে যোগ দেবে বলে আশা করছি।’

শ্রীলঙ্কার প্রধান কোচ থাকার সময়ই ফারব্রেসের প্রতি আকৃষ্ট হয়েছিল বিসিবি। বিশেষ করে ২০১৪ সালে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার অসাধারণ সাফল্যের পর। সেসময় বাংলাদেশকে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে হারিয়েছিল লঙ্কানরা। জিতেছিল এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপও।

ইংল্যান্ড দলের সঙ্গে ফারব্রেসের সাফল্যও বিসিবির চোখ এড়ায়নি। প্রধান কোচ ট্রেভর বেলিসের সহকারী হিসেবে ইংল্যান্ডের সীমিত ওভারের দলকে অসাধারণ সাফল্য এনে দিতে সাহায্য করেছেন ফারব্রেস। ইংল্যান্ড তাদের শেষ দশটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের নয়টিতেই জিতেছে। আর ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে হয়েছে রানার্স-আপ।

গত ডিসেম্বরে রিচার্ড পাইবাস ও ফিল সিমন্সের সাক্ষাতকার নেয় বিসিবি। কিন্তু পরে দুজনই যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের নতুন দায়িত্ব নিয়েছেন। অ্যান্ডি ফ্লাওয়ার, জাস্টিন ল্যাঙ্গার, টম মুডি, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার সঙ্গেও যোগাযোগ করেছিল বিসিবি। তবে তারা সবাই বিসিবির প্রস্তাব ফিরিয়ে দেন।

চন্ডিকা হাথুরুসিংহে হঠাৎ দায়িত্ব ছাড়ার পর থেকেই প্রধান কোচ ছাড়া চলছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় চলতি টি-টুয়েন্টি নিধাস ট্রফিতে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে।

Tags: বিসিবিলিড স্পোর্টস
Previous Post

খালেদার জামিন স্থগিত চেয়ে আবেদন, শুনানি দুপুরে

Next Post

‘খুব অস্থিরতায় আছি, ঘুমাতে পারছি না’

Next Post
চ্যানেল আই অনলাইন- নেপাল বিমান

'খুব অস্থিরতায় আছি, ঘুমাতে পারছি না'

খালেদার জামিন স্থগিত চেয়ে দুদকের পরে এবার রাষ্ট্রপক্ষের আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT