চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বলে চার মেরে প্রাইমের স্বপ্ন ভাঙলেন মাসুম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 18, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সুপার লিগে উঠতে জয়ের বিকল্প ছিল না প্রাইম ব্যাংকের সামনে। খেলাঘরের অবশ্য হারলেও শঙ্কা ছিল না। এমন সমীকরণের ম্যাচে লড়াইটা হল শ্বাসরুদ্ধকরই। যার নিষ্পত্তি শেষ বলের বাউন্ডারিতে। চার মেরে প্রাইমদের স্বপ্ন ভেঙে খেলাঘরকে ২ উইকেটে জিতিয়েছেন মাসুম খান।

বিকেএসপিতে ২৬২ রান তাড়া করা খেলাঘরের শেষ ওভারে দরকার ছিল ১২ রান। দেলোয়ার হোসেনের প্রথম বলে ১ রান নিয়ে প্রান্ত বদলান মাসুম। দ্বিতীয় বলে ১ রানের জন্য ছুটে রানআউট মোহাম্মদ সাদ্দাম। উইকেটে থিতু হয়ে যাওয়া মাসুম স্ট্রাইক পাওয়ায় শেষটা হয় রোমাঞ্চকর। তৃতীয় বলে মাসুম নেন দুই রান, চতুর্থ বলে আসে বাউন্ডারি, পঞ্চম বলে আবার দুই রান। শেষ বলে যখন তিন রান দরকার তখন বাউন্ডারি মেরে দেন মাসুম।

ঢাকা প্রিমিয়ার লিগে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে ২৬১ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি আল-আমিন। ৯৬ বলে ৯৪ রানের ইনিংস খেলে রবিউল ইসলামের বলে আউট হন এ ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসে ছিল ১০ চার ও ৩ ছক্কা। মেহরাব হোসেন জুনিয়র ৩৭ ও নাহিদুল ইসলাম করেন ২৮ রান।

মোহাম্মদ সাদ্দাম নেন চার উইকেট। তানভির ইসলাম তিনটি, রবিউল ইসলাম রবি দুটি উইকেট নেন। একটি উইকেট নেন মাসুম খান।

জবাব দিতে নেমে ২৩ রানে ২ উইকেট হারিয়ে বসে খেলাঘর। দুই ওপেনার সাজঘরে ফিরে গেলে হাল ধরেন মিডলঅর্ডার ব্যাটসম্যানরা। অমিত মজুমদারের ৭১, রাফাসান আল মাহমুদের ৪০ ও অশোক মানেরিয়ার ৬৩ রানের ইনিংসে ম্যাচে থাকে খেলাঘর।

শেষটায় অবশ্য খুব কঠিন হয়ে যাচ্ছিল ম্যাচ। ৯ নম্বরে নামা মাসুম খান ২৬ বলে ৩৬ রানের দুর্দান্ত ইনিংসে জয় পায় খেলাঘর।

শরিফুল ইসলাম নেন চার উইকেট। একটি করে উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র ও নাহিদুল ইসলাম।

১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে খেলাঘর। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করল প্রাইম ব্যাংক।

Tags: লিড স্পোর্টস
Previous Post

নোয়াখালীতে শায়িত হবেন রফিক জামান ও তার পরিবার

Next Post

ও আমার দেশের মাটি…….

Next Post

ও আমার দেশের মাটি.......

প্রথমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আলতা বানু’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT