রাজশাহীর হয়ে এবারের বিপিএলে প্রথম পাঁচ উইকেট পেলেও জেতাতে পারেন নি তার দলকে। বুধবার ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আবুল হাসান রাজু বললেন শেষ পর্যন্ত ক্রিজে থাকলে ম্যাচটা বের করা যেত।
রাজু বলেন: ওই সময়টাতে আমরা দ্রুত উইকেট হারিয়েছি, আমাদের শট না খেলে সিঙ্গেল নিলেও ম্যাচটা বের করতে পারতাম।
নিজের বোলিং নিয়ে রাজু বলেন: আসলে উইকেট দেখেই আমার একটা প্ল্যান ছিল যা আমি কাজে লাগিয়েছি।
তিন রানের এমন হার সম্পর্কে রাজু বলেন: আসলে টি-২০ ক্রিকেট এমনই, তবে এমন ভুল যেন পরের ম্যাচগুলোতে না হয় সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।









