চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ চারের লড়াইয়ে কুমিল্লার কাছে সিলেটের হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 পূর্বাহ্ন 10, ডিসেম্বর 2015
in স্পোর্টস
A A

বিআরবি কেবলস বিপিএল সিজন থ্রী’র লিগ পর্যায়ের শেষ দিনে শেষ চারে উঠার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানের কাছে পরাজিত হয়েছে সিলেট সুপারস্টার্স। বড় স্কোর তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে সিলেট সুপারস্টার্স মাত্র ৭৯ রানে তাদের সবগুলো উইকেট হারিয়ে ফেলে। শহীদ আফ্রিদির সিলেটের বিপিএল যাত্রা শেষ হলো ৭১ রানের বিশাল পরাজয়ে। আর সিলেটের পরাজয়ে শেষ চারে জায়গা করে নিলো ঢাকা ডায়নামাইটস।

লক্ষ্য তাড়া করতে নেমে দুই অঙ্কের ইনিংস খেলেন সিলেটের মাত্র তিনজন ব্যাটসম্যান। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ২১ রান জশুয়া কোবের। পরের স্কোরটি মাত্র ১৫ রানের। যা মমিনুল হক করেন অপরাজিত থেকে। তবে মমিনুলের মতো ‘টেস্ট বিশেষজ্ঞ’ এবং রানের চাকা সচল রাখার মতো ব্যাটসম্যানকে ৭ম উইকেটে ব্যাট করতে পাঠানোটা মনে খটকা জাগায়। তৃতীয় সর্বোচ্চ ১৩ রানের সংগ্রহটি আসে অবশ্য অতিরিক্ত খাতে। উদ্বোধনী কোবের সঙ্গ দিতে নামা জুনায়েদ সিদ্দিকি ১০ রান করেন। চরম ব্যর্থতার পরিচয় দেয়া সিলেটের ব্যাটসম্যানদের দলীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩.৫ ওভারেই।

সিলেটের ব্যাটিং লাইনে ধস নামানোয় মুখ্য ভুমিকাটি রাখেন শুভাগোত হোম তিন উইকেট শিকার করে। তিন ওভার বল করে মাত্র ওভারপ্রতি ২.৬৬ রান দেন শুভাগত। এছাড়াও এন্ড্রু রাসেল এবং আশার জায়িদী দুইটি করে উইকেট নেন। তারাও ওভারপ্রতি রানকে ৪ এর মধ্যেই আটকে রাখেন। রাসেলতো ২.৫ ওভার করে মাত্র ৩.১৭ রান করে দেন। এছাড়াও একটি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি ও নাইম ইসলাম জুনিয়র।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ত্রিশ ছাড়ানো তিন ইনিংসের সুবাদে ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। আগেই শেষ চার নিশ্চিত করা মাশরাফি বাহিনীর অলোক কপালি ২৬ বলে ৩২ রান এবং আশার জায়িদী ২৯ বলে ৩১ রান করেন। সিলেটের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান মোহাম্মদ শহীদ, রুবেল হোসেন এবং শহীদ আফ্রিদি।

ম্যাচ সেরা নির্বাচিত হন ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলা আহমেদ শেহজাদ।

Tags: বিপিএল
Previous Post

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৮

Next Post

গেইলকে ছাড়াই ঢাকার মুখোমুখি বরিশাল বুলস্

Next Post

গেইলকে ছাড়াই ঢাকার মুখোমুখি বরিশাল বুলস্

দেশের পুঁজিবাজার স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT