চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ আটে এক পা রিয়ালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 05, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

রোনালদোবিহীন দলকে সহজ জয় পাইয়ে দিয়েছেন গ্যারেথ বেল, ইসকো ও বোর্জা মায়োরাল। নুমেন্সিয়ার মাঠে ৩-০ গোলে জয়ে কোপা ডেল রের শেষ আটের পথে এক পা দিয়ে রাখল জিনেদিন জিদানের দল।

নামের পাশে আছে ‘দৈত্য-বধকারী’ তকমা। দ্বিতীয় রাউন্ড থেকে মালাগার মত বড় নামকে বিদায় করে দিয়ে এ উপাধি পেয়েছিল নুমেন্সিয়া। ম্যাচের আগে পরিকল্পনা সাজাতে দলটির কোন ভিডিওই নাকি পাননি রিয়াল কোচ। এরপরও দ্বিতীয় বিভাগের দলটির বিপক্ষে প্রথম লেগে দ্বিতীয় সারির দলই নামিয়েছেন। জিদানকে তাতে হতাশ হতে হয়নি শেষ অবধি।

বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে আধিপত্য নিয়েই খেলেছেন রিয়াল। খেলায় গতি থাকলেও অবশ্য অভাব ছিল গোলের। ম্যাচের ৩৪ মিনিটে নিজেদের বক্সে লুকাস ভাসকুয়েজকে ফাউল করে সেটারও ব্যবস্থা করে দেন স্বাগতিকদের মিডফিল্ডার পেপে দিয়ামাঙ্কা। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট-কিক থেকে ৩৫ মিনিটে গোলের খাতা খোলেন গত সেপ্টেম্বরের পর প্রথমবার মূল একাদশে সুযোগ পাওয়া গ্যারেথ বেল।

এরপর ৬০ মিনিটের আগ পর্যন্ত ম্যাচ গড়িয়েছে প্রাণহীনভাবে। হঠাৎই মরা গাঙে জোয়ার আনার মত ম্যাচে প্রাণ ফেরন পেপে দিয়ামাঙ্কা। দুই হলুদ কার্ডের জেরে লাল কার্ড দেখে স্বাগতিক মিডফিল্ডার বাইরে চলে গেলে দশ জনের দল হয়ে পড়ে নুমেন্সিয়া। সুযোগে আক্রমণের ধার বাড়ায় লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিট আগে ভাসকুয়েজকে ডি-বক্সে ফাউল করে আবারও বিপদ ডেকে আনেন স্বাগতিকদের দুই ডিফেন্ডার উনাই মেডিনা ও কার্লোস গুতিরেজ। সেখান থেকে স্পট-কিকে গোল পান বদলি হিসেবে নামা ইসকো।

আর ম্যাচের অতিরিক্ত সময়ে বড় জয় নিশ্চিত করেন বোর্জা মায়োরাল। ডিফেন্ডার আশরাফ হাকিমির ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল পান ম্যাচে ফলসনাইন হিসেবে খেলা মিডফিল্ডার।

প্রতিপক্ষের মাঠে তিন গোল পাওয়ায় পরের রাউন্ড প্রায় নিশ্চিত রিয়ালের। ১১ জানুয়ারি দ্বিতীয় লেগ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করলে হেসে খেলেই শেষ আটে যেতে পারবে জিদানের শিষ্যরা।

Tags: কোপা দেল রেরিয়াল মাদ্রিদ
Previous Post

মিশন সিঙ্গাপুরে কুসুম সিকদার

Next Post

মাদক বহনে ব্যবহৃত পথশিশুরাও হচ্ছে মাদকাসক্ত

Next Post
মাদকাসক্ত

মাদক বহনে ব্যবহৃত পথশিশুরাও হচ্ছে মাদকাসক্ত

trump

এবার পাকিস্তানে নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT