চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ আটেই বাদ পড়তে পারে চেলসি: টুখেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 পূর্বাহ্ন 07, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি কোচ টুখেল মাঠে উদ্বিগ্নভাবে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চেলসির যাওয়ার পথ কঠিন হয়ে গেছে। দলের এমন পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন চেলসির কোচ থমাস টুখেল। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের শেষ আট থেকে বাদ পড়ার শঙ্কাই তিনি দেখছেন।

আগামী মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে চেলসি। এর আগে অবশ্য শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের সঙ্গে খেলবে টুখেলের দল। দলের ছন্দে ফিরে আসার জন্য সাউদাম্পটনের সঙ্গে ম্যাচের দিকে তাকিয়ে এই জার্মান কোচ।

তিনি বলেছেন, ‘আমাদের (আগে) মাদ্রিদে যেতে হবে না। আমাদের সাউদাম্পটন যেতে হবে এবং প্রক্রিয়া অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাউদাম্পটনে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।’

‘‘আমি আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদ নিয়ে যতটা না চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তা করি সাউদাম্পটন নিয়ে। সেখানেই আমার ফোকাস। সবার আগে আমাদের সাউদাম্পটনে খেলতে হবে। আমরা যদি সাউদাম্পটনে জিততে না পারি, তাহলে আমাদের মাথা সোজা এবং মানসিকতা ঠিক থাকবে না।’’

রিয়ালের বিপক্ষে হার নিয়ে টুখেল বলেন, ‘আপনি এই ধরনের পারফরম্যান্স থেকে ফলাফল আশা করতে পারেন না। আমরা যদি এভাবে খেলতে থাকি তাহলে আমরা সাউদাম্পটনে হেরে যাব এবং তারপরে বার্নাব্যুতে আমাদের বিধ্বস্ত করা হবে।’

‘‘এটা একটা বড় হার। স্ট্যামফোর্ড ব্রিজে আমার কাছ থেকে দেখা সবচেয়ে নিকৃষ্ট প্রথমার্ধ ছিল। ব্যক্তিগতভাবে এবং দল হিসাবে সেটি যথেষ্ট ছিল না। আমাদের মান অনুযায়ী (পারফরম্যান্স) ধারের কাছেও ছিল না।’’

নিজ দলের খেলায় হতাশা প্রকাশ করে টুখেল বলেন, ‘আমরা কোথায় পাস করেছি, যখন পাস করেছি কীভাবে তা করেছি? যখন আমরা আক্রমণ করেছি, বল দখলের খেলায় প্রথমার্ধে এমন কোনো মানদণ্ড দাঁড় করাতে পারিনি। তাই হার নিয়ে আমরা অভিযোগ করতে পারি না।’

‘‘আমাদের বাস্তববাদী হওয়া উচিৎ এবং নিয়তি নির্ভর হওয়া উচিৎ নয়। সেক্ষেত্রে মনে হতে পারে যে আমি ভুল বার্তা দিচ্ছি। সৎ হওয়া উচিত। আমাদের প্রতিযোগিতামূলক মনোভাব এবং গুণগত মান খুঁজে বের করতে হবে এবং তারপরে আমরা (ভালো কিছু) আশা করতে পারি।’’

Tags: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগচেলসিচ্যাম্পিয়ন্স লিগটুখেলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসাউদাম্পটন
Previous Post

জোবায়দার বিরুদ্ধে মামলা চলবে কি না? আদেশ ১৩ এপ্রিল

Next Post

‘আরআরআর’-এর সাকসেস পার্টিতে যাননি আলিয়া-অজয়

Next Post
অজয় দেবগন, আলিয়া ভাট ও অন্যান্য অতিথির সঙ্গে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

'আরআরআর'-এর সাকসেস পার্টিতে যাননি আলিয়া-অজয়

জনগণের ভিড়, পণ্য বিক্রির জন্য লাইন, বাংলাদেশে ভর্তুকি দামে পণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১ কোটি পরিবারের মাঝে ভর্তুকি দামে পণ্য বিক্রি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT