বৃষ্টির বাগড়া পেরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নতুন করে শুরু হচ্ছে মঙ্গলবার। তাইতো টুর্নামেন্ট শুরুর দ্বিতীয়বারের মতো শেষ অনুশীলনে ঘাম ঝড়ালেন দেশী বিদেশী সকল খেলোয়াড়রা। বরাবরের মতোই সিরিয়াস ছিলেন ক্রিকেটাররা।
সোমবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথমে অনুশীলনে যোগ দেয় চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস এবং খুলনা টাইটান্স। সকাল গড়িয়ে বেলা বাড়ার পর পরই কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী কিংস, ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স।
প্রতিটি দলের খেলোয়াড়রাই মাঠে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং প্র্যাকটিসে ঘণ্টা দুয়েক করে ঘাম ঝড়ান।
দেশি তারকা খেলোয়াড়দের সঙ্গে সিরিয়াস সেশনে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে বিদেশী খেলোয়াড়দেরও।
যার যার দলের হয়ে মাঠে ভালো করতে প্র্যাকটিস করেছেন জয়াবর্ধনে, সাঙ্গাকারা, ড্যারেন সামি, আসহার জাইদি সহ অন্যরা। দেশি খেলোয়াড়দের মধ্যেও সাকিব তামিম মুশফিক ও মাশরাফিদের দেখা গেছে অনুশীলনে ব্যস্ত সময় পার করতে।

বিপিএলে অংশ নিতে এরই মধ্যে ৭৬ জন বিদেশী ক্রিকেটার ঢাকায় এসেছেন বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।









