চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষবার কলকাতায় তাপস পাল, বিকেলে শেষকৃত্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
তাপস পাল শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে জনপ্রিয় অভিনেতা তাপস পালের। কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তার। তার আগে সর্ব সাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন এই অভিনেতা।

মঙ্গলবার রাতে তাপস পালের মরদেহ মুম্বাই থেকে কলকাতায় আনা হয়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাপস পালের কন্যা সোহিনী। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার গলফ ক্লাব রোডের নিজের বাসভবনে।সেখানে পরিবারের সদস্যদের মরদেহ দেখানোর জন্য কিছুক্ষণের জন্য রাখা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতার হিমঘর পিস হ্যাভেনে।

বুধবার সকালে প্রথমে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে যাওয়ার কথা না থাকলেও, শিল্পীদের অনুরোধে ১০ মিনিটের জন্য নিয়ে যাওয়া হয় তাপস পালকে। এরপর বেলা ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতার রবীন্দ্রসদনে। এখানে মমতা ব্যানার্জী, তারকা ও বিশিষ্ট ব্যক্তিরা তাপস পালকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

বেলা ১টা পর্যন্ত রবীন্দ্র সদনে রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। বিকেলে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন তাপস পাল। কথা বলা ও চলা–ফেরায় সমস্যা ছিল। ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ৬ ফেব্রুয়ারি লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। সোমবার রাতে আবার অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। মঙ্গলবার ভোররাতে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাপস পালের। তার বয়স হয়েছিল ৬১ বছর।

২২ বছর বয়সে মুক্তি পায় তাপস পালের প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’। ‘সাহেব’ ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

Tags: তাপস পালমমতা ব্যানার্জিমমতা ব্যানার্জীলিড বিনোদন
Previous Post

খসরু নেই এক বছর

Next Post

উপন্যাসের প্রচলিত ফর্ম ভাঙতে চেষ্টা করেছি: মঈন উদ্দিন

Next Post
বাংলা ভাষায় উপন্যাসের নতুন ফর্ম নিয়ে লেখক মঈন উদ্দিনের ছবি ও লেখনী. Channel i News - চ্যানেল আই নিউজ

উপন্যাসের প্রচলিত ফর্ম ভাঙতে চেষ্টা করেছি: মঈন উদ্দিন

বিএনপি রাজনীতি করতে চায় বেগম জিয়ার অসুস্থতাকে পুঁজি করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম জিয়ার অসুস্থতাকে পুঁজি করে রাজনীতি করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT