চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষবারের মতো আনন্দ বাড়ি ঘুরে গেলেন তাজিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 23, মে 2018
in বিনোদন
A A

ছোট পর্দার মানুষের জন্য উত্তরার আনন্দ বাড়ি শুটিং হাউজ অন্যতম পরিচিত একটি জায়গা। নাটক, টেলিফিল্মের শুটিং মানেই আনন্দ বাড়ি। এখানে বহুবার শুটিং করেছেন অভিনেত্রী তাজিন আহমেদ। অসংখ্যবার সহকর্মী অভিনেতা অভিনেত্রীদের সাথে আড্ডা দিয়েছেন। আজকে সকালেও তিনি আনন্দ বাড়িতেই ছিলেন। তাকে ঘিরে ছিলো ছোট পর্দার পুরনো, নতুন অনেক অভিনেতা অভিনেত্রী। কিন্তু সবার চোখ জলে টলমল। কারণ অন্য আর আট দশ দিনের মতো প্রাণবন্ত তাজিন আহমেদ এদিন ছিলেন চির নিদ্রায়!

দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী তাজিন আহমেদ। হঠাৎ করেই নাই হয়ে গেলেন। তার শোক যেনো সইতে পারছেন না ছোট পর্দার তারকা সহকর্মীরা। শেষ বারের মতো তার দর্শন ও শ্রদ্ধা জানাতে আনা হয়েছিলো উত্তরার আনন্দ বাড়িতে। সকাল সাড়ে দশটার দিকে তাকে সেখানে নেয়া হয়। শেষবারের মতো তাকে দেখতে সেখানে ভিড় করে ছোট ও বড় পর্দার মানুষেরা।

প্রায় ঘন্টা খানেক সেখানে রাখা হয় তাজিন আহমেদের মৃতদেহ। এরপর শেষবারের মতো প্রিয় আনন্দ বাড়ি শুটিং হাউজ থেকে সোজা নিয়ে আসা হয় গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে। যোহরের নামাজের জন্য অপেক্ষা। এখানেও দেখা মেলে ছোট পর্দার সহকর্মীদের। ছোট পর্দার এই তারকার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু আর শুভানুধ্যায়ীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

আজাদ মসজিদে তাজিন আহমেদের নামাজে জানাজা সম্পন্ন হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে বনানী গোরস্থানে। সেখানে বাবার কবরেই তাকে দাফন করা হবে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্তরার বাসায় হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। এরপর তাকে উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর তাজিন আহমেদ বিকাল ৪টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Tags: অভিনেতাতাজিন আহমেদলিড বিনোদনশুটিং হাউজ
Previous Post

আড্ডা গল্পে রোহিঙ্গা শিশুদের মুখে হাসি ফোটালেন প্রিয়াঙ্কা

Next Post

গোয়াল ঘরে ঢুকে পড়া চিতাবাঘ পিটিয়ে হত্যা

Next Post
চিতাবাঘ

গোয়াল ঘরে ঢুকে পড়া চিতাবাঘ পিটিয়ে হত্যা

তাজিনের জানাজা সম্পন্ন, চোখের জলে সহকর্মীকে শেষ বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT