চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষদিনের নাটকীয়তায় চ্যাম্পিয়ন ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 অপরাহ্ন 22, মে 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দল চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয়তার শুরু মৌসুমের সূচনালগ্নে। দৈর্ঘ্যে-প্রস্থে সেটার রোমাঞ্চ বাড়িয়ে শেষ দৃশ্যের যবনিকা টানল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে গত পাঁচ মৌসুমে চার শিরোপা নিজেদের করে নিল সিটিজেনরা।

প্রিমিয়ার লিগের লিগ পর্বের শেষ ম্যাচে জয় তুলেছে সিটির নিকট প্রতিদ্বন্দ্বী লিভারপুলও। তবে সেরা অবস্থানে থাকার ইঁদুর দৌড়ে সিটির জয়ে দুই নম্বরে থেকেই মৌসুম শেষ করতে হলো ইয়ুর্গেন ক্লপের দলকে। সেরা অবস্থানে ওঠার লড়াইয়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়েছে অল রেডরা।

উত্তেজনায় ঠাসা দিনের খেলায় সেরা দলই দুটি প্রথমে পিছিয়ে পরেছিল। গার্দিওলার সিটি শিরোপার দৌড়ে প্রথমার্ধে ছিল অনেক বেশিই পিছিয়ে। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল প্রতিপক্ষ ভিলা। কিন্তু সেখানে পাঁচ মিনিটের নাটকীয় প্রত্যাবর্তনে লিগ চ্যাম্পিয়ন হল ইতিহাদের দলটি।

ম্যানচেস্টার সিটি ফুটবল দল চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাস্টন ভিলার হয়ে শুরুর ৩৭ মিনিটে ডিগনের বাড়ানো বল জালে জড়ান পোলিশ তারকা ম্যাটি ক্যাস। ৬৯ মিনিটে সিটিকে আরেকবার হতাশায় ডুবায় ফিলিপো কুতিনহো। লিগের অন্যদিকে তখনও উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-১ ব্যবধানে পিছিয়ে লিভারপুল।

ম্যাচের পরের পাঁচ মিনিটেই ম্যাচ নিজেদের করে নেন গার্দিওলার দল। ৭৬ মিনিটে গুন্দোগান গোল করার দুই মিনিট পর জালের দেখা পান রদ্রি। এর তিন মিনিট পর জার্মান মিডফিল্ডার গুন্দোগান নিজের জোড়াগোল পাবার পাশাপাশি সিটিকেও এনে দেন লিড। বাকি সময়ে বেশ কিছু আক্রমণ হলেও নাটকের শেষ পর্বে জয়টা গার্দিওলার দলের নামেই লেখা হয়।

লিগ কাপ, এফএ কাপের পর ইংলিশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগের শিরোপার খুব কাছে গিয়েছিল লিভারপুল। নিজেদের শেষ ম্যাচে জিতলেও পয়েন্ট টেবিলে এক পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপা খোয়াল অলরেডরা। নিচের দিকের দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে লিগের শেষ ম্যাচে ৮৪ মিনিটে লিড এনে দেন মোহাম্মেদ সালাহ। তিনমিনিট পর স্কোরলাইন ৩-১ করেন রবার্টসন। যদিও ততক্ষণে প্রিমিয়ার লিগ শিরোপার ফয়সালা করে ফেলেছেন গার্দিওলার সিটি।

Tags: উলভারহ্যাম্পটনক্লপগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যান সিটিলিড স্পোর্টসলিভারপুলশিরোপাসালাহ
Previous Post

মুজিববর্ষের সব প্রকাশনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর

Next Post

ক্ষমতায় গেলে ডিজিটাল আইন বাতিল করা হবে: বিএনপি

Next Post
BNP leader speaking at a press conference with microphones in front. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় গেলে ডিজিটাল আইন বাতিল করা হবে: বিএনপি

ফুটবল ম্যাচে রোনালদোদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে দুই খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনোমতে ইউরোপা লিগে জায়গা হলো রোনালদোদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT