চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা আরও হতাশার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 01, এপ্রিল 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় মাঠে বসে আনন্দিত, শেষটা হতাশাজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে অজেয়ই থাকল নিউজিল্যান্ড। ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজেও সফরকারীদের হোয়াইটওয়াশ করে ছাড়ল স্বাগতিকরা। অকল্যান্ডে বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে কিউইরা জিতেছে ৬৫ রানের বড় ব্যবধানে।

সফরজুড়ে একটি জয়ের খোঁজে থাকা বাংলাদেশের শেষটা হল সবচেয়ে হতাশার। বোলাররা বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে ব্যাটসম্যানরা বিশেষ কিছু করতে পারেননি।

সাজঘরে ফেরার প্রতিযোগিতায় পুরো ১০ ওভারও টিকতে পারেনি লিটন দাসের দল। ৯.৩ ওভারে গুটিয়ে যায় একশর আগেই।

নিউজিল্যান্ড-১৪১/৪ (১০ ওভার), বাংলাদেশ-৭৬/১০ (৯.৩ ওভার)

নাঈম ১৯, সৌম্য ১০, মোসাদ্দেক ১৩ ছাড়া বাকিদের কেউ দুইঅঙ্ক ছুঁতে পারেননি। লেগ স্পিনার টড অ্যাস্টল ২ ওভারে ১৩ রানে শিকার করেন ৪ উইকেট। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো সাউদি নেন ৩ উইকেট।

ছোট দৈর্ঘ্যের ম্যাচে চার-ছক্কার বিস্ফোরণ ঘটিয়ে মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন এনে দেন দেড়শর কাছাকাছি সংগ্রহ। সৌম্য সরকার প্রথম ওভারে পরপর দুই চার, পরে নাঈম শেখ টানা দুই ছক্কা মেরে লড়াইয়ের কিছুটা আভাস দিয়েছিলেন।

কিন্তু ওপেনিং জুটি বিচ্ছিন্ন হতেই ভেঙে পড়ে টাইগারদের প্রতিরোধ। চলতে থাকে আউট হওয়ার মহড়া।

নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটের কারণে ম্যাচে না থাকায় লিটনকে দেয়া হয়েছিল নেতৃত্বের দায়িত্ব। পুরো সফরে ব্যাট হাতে নিরাশ করা ব্যাটসম্যান তিনে নেমে মেরেছেন গোল্ডেন ডাক। সৌম্য সাজঘরে ফেরার পরের বলেই টিম সাউদির স্টাম্পের বলে বোল্ড হন।

অকল্যান্ডে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে গাপটিল-অ্যালেন উদ্বোধনী জুটিতে এনে দেন ৩৪ বলে ৮৫ রান। মেহেদীর বলে আফিফের ক্যাচ হয়ে ৪৪ করে ফেরেন গাপটিল। এক চার ও ৫ ছক্কায় ১৯ বলে সাজানো ইনিংস তার।

গাপটিলের উদ্বোধনী সঙ্গী অ্যালেন ১৮ বলে ফিফটি তুলে ২৯ বল টিকেছেন। ঝড় তুলে ৭১ করে ফিরেছেন। তাসকিনের বলে বদলি ফিল্ডার মিরাজের দারুণ ক্যাচ হওয়ার আগে ১০ চারের সঙ্গে ৩ ছয় মেরে গেছেন।

২ ছয়ে ৬ বলে ১৪ করে ফিলিপস আউট হন শরিফুলের বলে। তরুণ পেসারের প্রথম ওভারে দু-দুটি, দ্বিতীয় ওভারে একটি সহজ ক্যাচ ছেড়েছেন টাইগার ফিল্ডাররা। ড্যারেল মিচেল অপরাজিত থাকেন ৫ বলে ১০ রানে।শেষটা আরও হতাশার।

Tags: মাহমুদউল্লাহলিটনলিড স্পোর্টস
Previous Post

করোনা পরিস্থিতিতে খাদ্য সঙ্কট হবে না: কৃষিমন্ত্রী

Next Post

একদিনে সর্বোচ্চ শনাক্ত ছয় হাজার ৪৬৯ জন, মৃত্যু ৫৯

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে সর্বোচ্চ শনাক্ত ছয় হাজার ৪৬৯ জন, মৃত্যু ৫৯

বাংলাদেশের একজন নারী সাংবাদিক হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খুব ভালো আছি, এখন আছি বাংলাদেশের সেরা জায়গায়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT