চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শের-ই-বাংলায় আসিফ মাহমুদের ৩ ঘণ্টা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:57 অপরাহ্ন 19, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আসিফ মাহমুদ শের-ই-বাংলায় ৩ ঘণ্টা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রথমবার আসেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে প্রায় ৩ ঘণ্টা সময় কাটান। ঘুরে দেখেন হোম অব ক্রিকেটের অবকাঠামো।

বিসিবি কার্যালয়ে এসে কিছুক্ষণ পর খেলোয়াড়দের ড্রেসিংরুমে প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরে মাঠে গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলতে থাকা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর হেঁটে চলে যান ইনডোরে। পাশাপাশি আউটারের নেট প্র্যাকটিসের জায়গাও দেখেন।

চারজন মানুষ বিমানবন্দরে দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এরপর একাডেমি মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অনুশীলন করতে থাকা বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন। গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় পাশেই নবনির্মিত ইনডোরে ডাকা হয় নিগার সুলতানা জ্যোতির দলকে। সেখানে
ক্রিকেটার-কোচদের সঙ্গে কথা বলার পাশাপাশি নতুন ইনডোর পরিদর্শন করেন। বাদ যায়নি একাডেমি ভবন, মিডিয়া সেন্টারের প্রেসবক্সও।

বিসিবি কার্যালয়ে সভা করে বেলা চারটার দিকে বেরিয়ে যান আসিফ মাহমুদ। গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। সকালে নতুন উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি ক্রীড়া সাংবাদিকদের গ্রুপে জানান দুপুরে বিসিবিতে আসবেন আসিফ মাহমুদ। তখনই জানানো হয় সংবাদমাধ্যমের সঙ্গে আজ কথা বলবেন না তিনি।

শের-ই-বাংলায় আসিফ মাহমুদের ৩ ঘণ্টার আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে বিসিবির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্মে আসিফ মাহমুদ বলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে সুবিধাদি আছে তা ঘুরে দেখছি, আজ বিকেএসপিতেও যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিষদসহ বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যে অবস্থা আছে সেগুলো দেখতে চেয়েছিলাম। সেটা ঘুরে ঘুরে দেখলাম সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হল। তারা সামনে বিশ্বকাপ খেলবে। এখানে যে উন্নয়নের ব্যাপারগুলো আছে তা নোট নিলাম। আশা করি সামনে এগুলো ঠিক করে দিতে পারব।’

দুপুর একটা নাগাদ স্টেডিয়ামে হাজির হন ক্রীড়া উপদেষ্টা। সরকারি দামি গাড়িতে চড়লেও কিছুদিনের সাদা পাঞ্জাবিতেই তাকে দেখা যায়। তার গাড়িচালক চ্যানেল আই অনলাইনকে জানান, সাধারণ জীবনযাপন ভালোবাসেন উনি। বিলাসিতা নেই বললেই চলে।

স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে গাড়ি ঢুকতেই বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বাগত জানান আসিফ মাহমুদকে। তিনি আসার ঘণ্টাখানেক আগে বিসিবিতে হাজির হন তামিম। বিসিবিতে পুরোটা সময়জুড়ে ক্রীড়া উপদেষ্টার পাশে ছিলেন এ তারকা ক্রিকেটার।

Tags: আসিফ মাহমুদক্রীড়া উপদেষ্টাতামিম ইকবালপরিদর্শনবিসিবিমিরপুরলিড স্পোর্টস
Previous Post

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের অপসারণে উপদেষ্টার সামনেই চিকিৎসকদের বিক্ষোভ

Next Post

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের

Next Post
বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন কর্মকর্তা ও উপদেষ্টা এম সাখাওয়াত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের

ভিপিএন সংক্রান্ত লোগো ও লোডিং স্ক্রিন, ইন্টারনেট ধীরের কারণ হিসেবে উল্লেখ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ইন্টারনেটে ধীর গতির জন্য ভিপিএনকে দায়ী করছে কর্তৃপক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT