চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুর ও যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 07, আগস্ট 2019
in - সেমি লিড, জনপদ, যশোর, শেরপুর
A A

শেরপুর ও যশোরে পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। এ দুই ঘটনায় পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র।

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি এ সময় জেলা গোয়েন্দা শাখার এএসআই আরিফুল হকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের লাশ জেলা হাসপাতালের মর্গে রয়েছে।

জেলা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করলেও এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় কিংবা আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে যশোরের রাজগঞ্জ সড়কে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শিশির ঘোষ নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত শিশির শীর্ষ সন্ত্রাসী। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে।

পুলিশ জানায়: মঙ্গলবার রাতে যশোর শহরের সরকারি মুরগি ফার্ম এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শিশির ঘোষকে বোমাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অস্ত্র উদ্ধারে বের হয়।

সেসময় পুলিশ যশোর রাজগঞ্জ সড়কের ভাতুড়িয়ার কাবুলের ইটভাটা এলাকায় পৌঁছলে শিশির ঘোষের বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

ঘটনাস্থলে শিশির ঘোষ নিহত হয়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কোতয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান: নিহত শিশির ঘোষের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজীসহ ১৬টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

Tags: পুলিশবন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযান
Previous Post

প্রথমবার প্রসেনজিতের বিপরীতে জয়া আহসান

Next Post

ঘরের মাঠে হোয়াইটওয়াশই হল বিশ্ব চ্যাম্পিয়নরা

Next Post

ঘরের মাঠে হোয়াইটওয়াশই হল বিশ্ব চ্যাম্পিয়নরা

সাইবার হামলা চালিয়ে নর্থ কোরিয়া ২০০ কোটি ডলার হাতিয়ে নিলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT