চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা সংস্কৃতি বিবর্জিত: বিএনপি

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
2:04 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2017
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সংস্কৃতি নেই দাবি করে কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চন্দন রহমানের ছড়ার বই ‘খোঁচা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এমন দাবি করেন।

রিজভী বলেন, ‘রাজনীতিতে যত বেশি চন্দন রহমানের মতো সংস্কৃতিমনা মানুষ সম্পৃক্ত হবেন রাজনীতি তত বেশি উৎকর্ষতা পাবে। আর রাজনীতি যখন সংস্কৃতি বিবর্জিত গুণ্ডা-মাস্তান-দস্যুদের হাতে চলে যায়, তখন তা ধ্বংসের দিকে চলে যায়। যেমনটা হচ্ছে আজকের বাংলাদেশে।’

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা যদি সংস্কৃতিমনা হতেন তাহলে জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরতেন না।যদি তিনি সংস্কৃতিমনা হতেন দেশের জনগণকে মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন করতেন না।

সংস্কৃতিমনারা সমালোচনা সহ্য করেন উল্লেখ করে রিজভী বলেন, ‘অথচ প্রধানমন্ত্রীর কেউ সমালোচনা করলে আজ ধরে জুলুম নির্যাতন করা হচ্ছে, জেলে পুরে রাখা হচ্ছে।’ সেই ২০১৪ সালের ৫ জানুয়ারি থেকে অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী নিজের সংস্কৃতিহীন মনোভাব প্রকাশ করে চলেছেন বলে অভিযোগ করেন রিজভী আহমেদ।

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা, রাজনীতিক প্রতিহিংসামূলক মামলা দেয়া হযেছে এবং শেখ হাসিনা আদালতকে সরাসরি প্রভাবিত করছেন বলে আবারও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনা আদালতকে প্রভাবিত করেন, ভবিষ্যতেও করবেন। আদালতের রায়ও হবে শেখ হাসিনার ইচ্ছায়। ‘আদালত কী রায় দিবে সেটা আদালতের ইচ্ছা। তবে শেখ হাসিনা আদালতকে সরাসরি প্রভাবিত করছেন।’

রিজভী বলেন, শেখ হাসিনার কথার প্রভাবে ইতোমধ্যে হাসানুল হক ইনুও বলছেন, খালেদা জিয়ার শাস্তি হবে। ইনুর উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনি যে বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তা জনগণ জানে। আপনি মন্ত্রীত্ব ধরে রাখতে এবং শেখ হাসিনাকে খুশি রাখতে বাহাস করছেন তা সবার জানা। সাবধান হয়ে যান, অন্ধকার বেশিদিন থাকে না। আপনার স্বপ্ন একদিন হুড়হুড় করে ভেঙে যাবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক আব্দুল আউয়াল খান এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন সানু।

Tags: বিএনপি
Previous Post

বঙ্গোপসাগরের কোলঘেঁষা ভোলার কুকরি-মুকরিতে বন বিভাগের প্রচেষ্টায় সবুজ বেষ্টনি গড়ে উঠেছে

Next Post

তিশাকে চমকে দিতে পারেননি ফারুকী

Next Post

তিশাকে চমকে দিতে পারেননি ফারুকী

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT