চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা যত সফল হচ্ছে চক্রান্ত তখন গভীর হচ্ছে: নাসিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 09, ডিসেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A
শেখ হাসিনা-১৪ দল-নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র নাসিম বলেছেন: শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে। তারপরও চক্রান্ত শেষ হয়নি। আমরা ১৪ দলের পক্ষ থেকে বারবার বলেছি, শেখ হাসিনা যত সফল হচ্ছে চক্রান্ত তখন গভীর হচ্ছে।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের নিয়মিত সভা হয়।

নাসিম বলেন: বিএনপি-জামায়াতে নৈরাজ্য রাজপথে নয়, কোর্ট প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছে গেছে। আমরা সব সময় বলি, আইন আইনের মতো চলবে। এখানে আমাদের কিছু বলার নেই। আইন যে সিদ্ধান্ত নিবে সেটি আমার সম্মান করি। ১৪ দল আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতের অপশক্তিকে চূড়ান্ত পরাজিত করবো নির্বাচনের মাঠে হোক বা রাজপথে হোক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন: আমরা ১৪ দল এখনো মনে করি বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার হত্যার নেপথ্যের খলনায়কদের বিচার হয়নি। শুধু মোস্তাক নয়, বেইমান জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মূল কারিগর। তার নির্দেশে পরিকল্পনা অনুযায়ী জেলখানায় স্বাধীনতার ৪ মহানায়ককে হত্যা করা হয়েছে। সে চেয়েছিল এই ৪ নেতা বেঁচে থাকলে বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ গড়ে উঠবে। রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করার জন্য ৪ নেতাকে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন: যে তাকে (জিয়াউর রহমান) মুক্ত করেছিল সেই কর্নেল তাহেরকেও হত্যা করেছিল। হত্যা করেছিল বীর মুক্তিযোদ্ধাদের, বিভিন্ন সেনানিবাসে অনেক সৈনিককে হত্যা করেছে জিয়াউর রহমান। আমরা ১৪ দল থেকে বারবার বলেছি, আইনমন্ত্রীকে বলেছি, আপনারা কমিশন গঠন করে এই মূল খলনায়ক জিয়াউর রহমানের মুখোশ উন্মোচন করুন। জিয়াউর রহমানে বিচার না হলে বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হবে না। এই মূল খলনায়কের বিচার হতে হবে বাংলার মাটিতে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন: ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। মা-বোন ইজ্জত দিয়েছিল। সেই মহান বিজয় দিবসের প্রাক্কালে আমাদের বেদনা হলো, মাত্র সাড়ে তিন বছরের মাথায় আমরা বঙ্গবন্ধুকে হারিয়ে ছিলাম। জাতির জনককে সপরিবারে আমরা হারিয়েছিলাম। আল্লাহ রহমতে বিদেশে থাকার কারণে জাতির জনকের দুই কন্যা, একজন বর্তমানে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছিলাম, বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাকে পেয়েছিলাম।

তিনি বলেন: জেলখানায় আমরা জাতীয় ৪ নেতাকে হারিয়ে ছিলাম ৩ নভেম্বর। আমরা কৃতজ্ঞতা জানাই শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। ৭১ এর ঘাতকের বিচার হয়েছে।

১৪ দলের ডিসেম্বরে কর্মসূচি জানিয়ে নাসিম বলেন: ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ১৪ দল শ্রদ্ধা নিবেদন করবে। ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেন করবে। ১৮ ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করবে।

ডিএসপির সারের দাম কমানোয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানায় ১৪ দল।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারিসহ অনেকে।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনামোহাম্মদ নাসিম
Previous Post

অধ্যাপক অজয় রায় মারা গেছেন

Next Post

প্রধানমন্ত্রীকে নিয়ে সালমানের টুইট

Next Post

প্রধানমন্ত্রীকে নিয়ে সালমানের টুইট

তাসকিন এবার 'ক্যাসিনো' ওয়ার্ল্ডের প্রিন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT