চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক ৫ অক্টোবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আগামী ৩ থেকে ৬ অক্টোবর প্রথম ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সফরকালে আগামী ৫ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস সম্মেলন কক্ষে চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের দেওয়া এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও কূটনৈতিক প্রতিবেদকদেরম এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন: ‘মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৩-৪ অক্টোবর ইন্ডিয়ান ইকনোমিক ফোরামে যোগ দেবেন। এরপর তিনি ৫ অক্টোবর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।’

বৈঠকের সম্ভাব্য আলোচনার বিষয় সর্ম্পকে পররাষ্ট্রমন্ত্রী বলেন: ‘বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে। দুই প্রধানমন্ত্রীর এ দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ বেশ কিছু বিষয় উত্থাপন করবে।’ এর আগে ড. মোমেন জানিয়েছিলেন, চলতি মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংক্ষিপ্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র তথ্য মতে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া স্পেক্টেটর ইনডেক্স-২০১৯ বলেছে, ২০০৯ সাল থেকে গত ১০ বছরে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে শীর্ষ স্থান দখল করেছে।

গত দশ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ হার ধরে রাখতে পারাটাই আমাদের প্রধান সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৬-১৯৯০ পর্যন্ত বাংলাদেশের গড় অর্থনেতিক প্রবৃদ্ধি ছিল ৩.২ শতাংশ। যা গত দশ বছরে হলো ৬.৮ শতাংশ। এটি বিস্ময়কর।

প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন: তাদের জন্য একই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের ৩৪টি পরিসেবা প্রদানের জন্য মন্ত্রণালয় ‘দূতাবাস’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে।

ড. মোমেন জানান: বিদেশে সকল বাংলাদেশ দূতাবাসকে সংশ্লিষ্ট দেশে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে নির্দেশ দেয়া হয়েছে। আমরা প্রবাসীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যু করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সহজ ও ঝামেলামুক্ত সেবা প্রদান নিশ্চিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

Tags: নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী
Previous Post

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

Next Post

সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলার পরে বিশ্ব বাজারে অস্থিরতার আশঙ্কা

Next Post

সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলার পরে বিশ্ব বাজারে অস্থিরতার আশঙ্কা

আবার অসুস্থ ইরফান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT