চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার নেতৃত্ব প্রিয়াঙ্কা গান্ধীর অনুপ্রেরণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 06, অক্টোবর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিক ও ধৈর্য্যশীল নেতৃত্ব ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে সবসময় অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তার টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলিঙ্গনের একটি ছবি পোস্ট করে লিখেছেন: ‘ শেখ হাসিনা জি’র সঙ্গে অপেক্ষারত আলিঙ্গন, যার সঙ্গে আবার দেখা করার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। ব্যক্তিগত ক্ষতি ও কষ্ট কাটিয়ে উঠার এবং তিনি সাহস ও ধৈর্য্যর সাথে যা বিশ্বাস করেন, তার পক্ষে লড়াই করার জন্য তার যে শক্তি তা সর্বদা আমার জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।’

ভারতের নয়াদিল্লির দ্য তাজমহল হোটেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রিয়াঙ্কা গান্ধী।

সে সময় বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মসূচির প্রশংসা করে ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী এদেশের অগ্রযাত্রায় বরাবরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় জানান।

এসময় তারা সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন ভারতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসীন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান দুই নেতা, প্রশংসা করেন তার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের।

বৈঠকে গান্ধী পরিবারের সাথে দীর্ঘ সম্পর্কের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রিয়াঙ্কা গান্ধী
Previous Post

দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এলো ‘নগদ’

Next Post

ভুল চিকিৎসায় নববধূর মৃত্যু, হাসপাতাল সিলগালা

Next Post

ভুল চিকিৎসায় নববধূর মৃত্যু, হাসপাতাল সিলগালা

সালিশের নামে শিশু অত্যাচার বন্ধে বাংলাদেশি তরুণের পাশে বিশ্ব সম্প্রদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT