চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার দিকে তাকিয়ে মুসলিম বিশ্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
শেখ হাসিনা ও শেখ রেহানা একসঙ্গে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত নির্যাতন, হত্যাযজ্ঞ এবং বাস্তুচ্যুত করার বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনের পাশাপাশি মানবিক সহায়তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে মুসলিম বিশ্ব। সংকটের স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি আপাততঃ মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় তারা।

এরই মধ্যে তার দেশের রাষ্ট্রপতির দূত হিসেবে বাংলাদেশ সফর করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তিনি। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পরপরই তার দেশের প্রেসিডেন্টের দূত হিসেবে বুধবার ঢাকা সফরে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এরইমধ্যে একদফা রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রাতে সংক্ষিপ্ত বিবৃতিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের প্রেসিডেন্ট জোকো বিদোদো তাকে তিনটি বার্তাসহ বাংলাদেশে পাঠিয়েছেন।

ওই বার্তাগুলো হচ্ছে: ১. শরণার্থী সমস্যার কারণে বাংলাদেশের উপর যে বোঝা চেপেছে তার জন্য ইন্দোনেশিয়ার পক্ষে সহমর্মীতা জানানো, ২. বাংলাদেশের উপর চাপ কমানোর জন্য সহায়তা করতে ইন্দোনেশিয়া যে তৈরি আছে সেটা জানানো, এবং ৩. বাস্তব পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করা।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ইন্দোনেশিয়ার সহায়তা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগতভবে সম্মত হয়েছেন। ‘ইন্দোনেশিয় কীভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখবো,’ বলে জানান রেতনো মারসুদি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সন্ধ্যায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে বৈঠকে রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সহযোগিতা করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা মিয়ানমারের সংকট মোকাবেলায় সবরকম সহযোগিতা করবো, কিন্তু তাদের উচিত সহিংসতা বন্ধ করা।

সমাধান প্রসঙ্গে দেশটির উদ্দেশে তিনি বলেন: এটা সামরিকভাবে সমাধান করা যাবে না। রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে। ‘বর্ডার গার্ড-বিজিবি এবং নাসাকার (মিয়ানমারের সীমান্ত রক্ষী) মধ্যে সহযোগিতা বাড়ুক, এটাই আমরা চাই,’ বলেন প্রধানমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু।

তিনি জোর গলায় বলেন, প্রতিবেশী কোন দেশে অস্থিতিশীলতা বা বিদ্রোহের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেবো না। বিদ্রোহ দমনে আমাদের বিজিবিও সহযোগিতা করতে পারে।

মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সমস্যাগুলো তাদের বুঝতে হবে। এতো মানুষ আসা আমাদের জন্য বড় বোঝা।

ইন্দোনেশিয়ার পাশাপাশি তুরস্ককেও একইরকম অবস্থানের কথা জানাবে বাংলদেশ।

চলমান রোহিঙ্গা সংকট সমাধান, রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন এবং রোহিঙ্গাদের আশ্রয় প্রসঙ্গে বাংলাদেশের সাথে আলোচনা করতে বুধবার বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু। সফরে মেভলুত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে একটি সমঝোতা সইয়ের বিষয়ে গত ৪ সেপ্টেম্বর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ হয়।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত জেটে বাংলাদেশে আসছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গত শুক্রবার বিবৃতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি একে গণহত্যা বলে উল্লেখ করেন। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার করেন।

রোহিঙ্গাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
রোহিঙ্গাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে।

তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান পরিস্থিতি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর চালানো নিপীড়ন ও অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সংকট সমাধানে ২০ জন বিশ্ব নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ সহায়তার বিষয়ে মুসলিম দেশগুলোর পাশাপাশি কথা বলছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

মঙ্গলবার সংস্থার এক বিবৃতিতে মিয়ানমারে অব্যাহত সহিংসতা এবং এর ফলে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

ইউএনএইচসিআরের সদর দপ্তর জেনেভা থেকে সংস্থার মুখপাত্র দুনিয়া আসলাম খান বিবৃতিতে বলেন, গত মাসে মিয়ানমারে উত্তরের রাখাইন রাজ্যে সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশে আনুমানিক ১ লাখ ২৩ হাজার শরণার্থী প্রবেশ করেছে। মিয়ানমারে বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।

রোহিঙ্গা মায়ের কান্না।
রোহিঙ্গা মায়ের কান্না।

‘নতুন সৃষ্টি হওয়া এ সংঘাতের মূল কারণ খুঁজে বের করা জরুরি, যাতে করে মানুষ আর পালিয়ে আসতে বাধ্য না হয়। সেই সঙ্গে এই ব্যবস্থাও করা উচিত যাতে তারা নিরাপদে এবং সম্মানের সঙ্গে তাদের বাসস্থানে ফিরতে পারে,’ উল্লেখ করে ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়: যেসব মানুষ বাংলাদেশে এসেছে তাদের অবস্থা করুণ। অনেকেই তাদের গ্রামের বাড়ি থেকে জঙ্গল, পাহাড়, নদী অতিক্রম করে এসেছে। তারা ক্ষুধার্ত, দুর্বল ও অসুস্থ।

Tags: এরদোগানমায়ানমাররোহিঙ্গাশেখ হাসিনা
Previous Post

মিরপুরে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় বিষ্ফোরণ

Next Post

ভোর ৬টায় ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’ এর সেমিফাইনাল

Next Post
আমেরিকা’স গট ট্যালেন্ট

ভোর ৬টায় 'আমেরিকা'স গট ট্যালেন্ট' এর সেমিফাইনাল

বাংলাদেশের ফুটবল দল জয়ের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বিয়ায় থামল ব্রাজিলের জয়রথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT