চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে নিয়ে স্লোগানে অনলাইনে-মিছিলে প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 29, মে 2017
in রাজনীতি
A A

গণজাগরণ মঞ্চের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে স্লোগান দেওয়ায় অনলাইনে এবং রাজপথে প্রতিবাদ জানাচ্ছে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন।

গত শুক্রবার ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল থেকে ‘ছি: ছি: হাসিনা-লজ্জায় বাঁচি না’ এবং ‘শেখ হাসিনা হেরেছে-বাংলাদেশ হারে নাই’সহ প্রধানমন্ত্রীর সমালোচনা করে স্লোগান উঠে।

অনলাইনে ওই মশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রতিবাদ শুরু করে। তারা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এবং স্লোগানে নেতৃত্ব দেয়া সনাতন উল্লাসের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করে।

রাজপথে পাল্টা মিছিল করে প্রতিবাদ জানায় সিলেট এম সি কলেজ শাখা ছাত্রলীগসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট। দেশের আরো কয়েক জায়গায় মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ।

ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারাও ওইসব স্লোগানের সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছেন।

সংগঠনটির সাবেক সহসভাপতি জয়দেব নন্দী ফেসবুকে এক পোস্টে লিখেছেন: বঙ্গবন্ধু-কন্যা, আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে যারা অকথ্য স্লোগান দিয়েছে আজ; তাদের উদ্দেশ্য খারাপ।

‘বঙ্গবন্ধুর পর যিনি আমাদের প্রিয় বাংলাদেশকে বাংলাদেশ হিসেবেই চিনিয়েছেন, সেই মহিয়সী নারীকে নিয়ে মুষ্টিমেয় যে বা যারা কুরুচিপূর্ণ স্লোগান দিতে পারেন, তারা আর যেই হোন, বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী নন। সোজাসাপটা কথা।’

তিনি বলেন: যারা প্রশ্রয় দিচ্ছেন বা দিয়েছেন; তারাও সেই গোত্রের। বাংলার আকাশ-বাতাস-প্রকৃতি বিশ্বাস করে এ-ভূখণ্ডের উন্নয়ন ও সংকটের একমাত্র মুক্তিদাত্রী হচ্ছে জননেত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগকে উদ্দেশ্য করে তিনি লিখেন: যেহেতু ছাত্রলীগ করে এসেছি, এজন্য ছাত্রলীগ এর কাছে প্রত্যাশা অনেক। জানি, বাংলাদেশ ছাত্রলীগ মাঠে আছে, কিন্তু বাস্তব উপস্থিতি চাই। না হলেই যে সংকট! বাংলাদেশ ছাত্রলীগকে চোখ-কান খোলা রাখা উচিত।

হেফাজতের দাবির মুখে সুপ্রিম কোর্টের সামনে থেকে যে ভাস্কর্য অপসারণকে কেন্দ্র করে ওই মিছিল এবং স্লোগান সেই ভাস্কর্যটি পরে শনিবার রাতে সুপ্রিম কোর্টেরই অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়।

Tags: গণজাগরণ মঞ্চছাত্রলীগ
Previous Post

চলচ্চিত্রে অনুদান পেলেন তানভীর মোকাম্মেল, সোহানসহ ৬ নির্মাতা

Next Post

এমন হাতে আর কোন হাতকড়া চাই না

Next Post

এমন হাতে আর কোন হাতকড়া চাই না

ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা

ক্ষমা চেয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি ও মিশা সওদাগর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT