চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে চীন ও নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 07, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A

টানা তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

সোমবার দুই দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলাদা বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোমবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে এবং চতুর্থ বারের মতো শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিকেল ৩টা ৪০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার শপথ বাক্য পাঠ করান। এসময় সিনিয়র রাজনীতিবিদ, উচ্চপদস্থ আমলা, কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

এরপরই একাদশ সংসদের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ স্থান পেয়েছেন ৪৭ জন। এদের মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন।

এরআগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিশ্বনেতারা।

সর্বপ্রথম তাকে টেলিফোন করে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রীও শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি, শ্রীলংকার প্রেসিডেন্ট থ্রিমাইসিলা সিরিসেনার ও প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে অভিনন্দন জানান।অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভুত বিপ্লব কুমার দেব বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ও অভিনন্দন জানিয়েছেন।

Tags: একাদশ জাতীয় সংসদ নির্বাচননেপালের প্রধানমন্ত্রীশেখ হাসিনাসেমি লিড
Previous Post

শখের গোয়েন্দাদের সাহসী অভিযানের গল্প ‘গোয়েন্দাগিরি’

Next Post

জীবনের যে দুটি বছর সবচাইতে সুখের

Next Post
সুখ

জীবনের যে দুটি বছর সবচাইতে সুখের

শাহরুখের নতুন নায়িকা আমিরের আবিষ্কার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT