চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখার আছে শিশুর কাছে

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
9:54 পূর্বাহ্ন 28, এপ্রিল 2017
in লাইফস্টাইল
A A

শিশুদের শেখাতে ব্যস্ত থাকি আমরা। এটা এভাবে, ওটা ওভাবে বলতেই দিন চলে যায় বাবা-মায়েদের। কিন্তু কখনো কি ভেবে দেখা হয়েছে যে শিশুদের থেকেও শেখার আছে অনেক কিছু?

শিশুদের মতো করে ভাবতে পারলে, চলতে পারলে জীবনটা অনেকটাই সহজ করে ফেলা সম্ভব। জেনে নিন শিশুদের কাছ থেকে কিছু শিক্ষণীয় সম্পর্কে।

কর্ম চঞ্চলতা
শিশুরা সবসময়ে খুব কর্ম চঞ্চল থাকে। সারাক্ষণ এটা ওটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পারে শিশুরা। কাজের যেন কোনো অভাব নেই তাদের। ফলে তারা কখনোই একঘেয়ে বোধ করে না। শিশুর কাছ থেকে কর্ম চঞ্চলতার বিষয়টি শিক্ষণীয়। কারণ, সারাক্ষণই ঘরের এবং বাইরের নানান কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলে শরীরটা ঝরঝরে থাকবে। সেই সাথে কখনোই জীবনটাকে একঘেয়ে মনে হওয়া কিংবা বিষণ্ণতায় ভোগার মতো সমস্যায় পড়তে হবে না।

শিশুরা খুবই সৃজনশীল।

সাহায্য চাওয়া
খুব সহজ কোনো কাজ না পারলেও সাহায্য চায় শিশুরা। এই বিষয়টি শিশুদের থেকে রপ্ত করা জরুরী। বড় হয়ে যাওয়ার পর কারও কাছ থেকে সাহায্য চাইতে ইতস্তত বোধ করে সবাই। কিন্তু না পারলে, সাহায্য চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। বরং সফলভাবে জীবনকে গড়ে তোলার জন্য কাছের মানুষদের কাছে সাহায্য চাওয়া খুবই জরুরী।

সৃজনশীলতা
শিশুরা খুবই সৃজনশীল। ছবি আঁকতে বসলে গাছের পাতায় অনায়াসেই নীল রঙ ঢেলে দিতে পারে তারা। কিংবা কাগজ কেটে তৈরি করে ফেলতে পারে মনের মতো নানান কিছু। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সৃজনশীলতা হারিয়ে যেতে থাকে। তাই শিশুদের থেকে সৃজনশীলতার চর্চা করার বিষয়টি রপ্ত করা উচিত। নিজেকে সৃষ্টিশীল কাজে নিয়োজিত করলে মনের আনন্দের পাশাপাশি মেধারও চর্চা হবে।

আবেগ প্রকাশ
শিশুরা খুব সাবলীল ভাবে আবেগের বহি প্রকাশ করতে পারে। মন খারাপ হলে কেঁদে মন হালকা করে ফেলে। আবার কাউকে ভালবাসলেও তাকে সাবলীল ভাবে ভালোবাসার প্রকাশ করে ফেলে। মন ভালো থাকলে মন খুলে হাসতে পারে তারা। বড় হওয়ার পর আবেগ লুকানোর অভ্যাস হয়ে যায় মানুষের। তাই শিশুদের কাছ থেকে আবেগ প্রকাশের বিষয়টিও বড়দের জন্য শিক্ষণীয়। ফেমিনা।

ছবি : সংগৃহীত

Previous Post

পুলিশ আসিবার পূর্বে রজতাভ কলকাতায় আর শাকিব ঢাকায়!

Next Post

নোয়াখালীতে ছাত্র-পুলিশের সংঘর্ষে আহত ২০

Next Post

নোয়াখালীতে ছাত্র-পুলিশের সংঘর্ষে আহত ২০

‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’ ছবির দৃশ্য

‘বাহুবলী’র টিকিটের জন্য ৩ কিলোমিটার লম্বা লাইন! দেখুন ভিডিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT