গণমাধ্যম কর্মীদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আয়োজনে ‘জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ’ সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আগামী ১০ ডিসেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগামী ৬ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক গণমাধ্যম থেকে দল গঠনের আহ্বান জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
প্রত্যেক দলে ৬ জন খেলোয়াড়, দুইজন অতিরিক্ত খেলোয়াড়, একজন ম্যানেজার ও একজন কোচসহ মোট ১০ জনের নামের তালিকা ৬ ডিসেম্বরের মধ্যে টুর্নামেন্ট আয়োজক কমিটির কাছে জমা দিতে হবে।
প্রত্যেক খেলোয়াড়কে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য হতে হবে। তবে কোনো হাউস চাইলে সাব-এডিটরের পাশাপাশি দুইজন প্রতিবেদক খেলায় অংশ নিতে পারবেন।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় থাকছে অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম, ব্রেভার ও বিস্ক ক্লাব।









