চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুরু থেকেই দরিদ্র মানুষের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন ড. আতিউর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 04, জানুয়ারি 2022
in অর্থনীতি
A A
বৈঠকে উপস্থিত ব্যক্তিরা আলোচনা করছেন, ড. আতিউর কেন্দ্রীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ-বরেণ্য অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান তার চিন্তায়, লেখালেখিতে এবং কাজে একেবারে শুরু থেকেই দরিদ্র মানুষের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন।

সম্প্রতি সমাজ ও শিল্পসাহিত্য বিষয়ক সাময়িকী ‘দেশ প্রসঙ্গ’-এর ‘ড. আতিউর রহমান সংখ্যা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

অর্থনীতিবিদ ও চিন্তক-গবেষক হিসেবে যে সমস্ত কাজ করেছেন সেগুলোতে যেমন দরিদ্র মানুষের কল্যাণকে বিষয় হিসেবে বেছে নিয়েছেন, একইভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময়ও দরিদ্র ও প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তিকে কেন্দ্রীয় নীতি-বিবেচনার জায়গায় রেখেছেন।

দেশ প্রসঙ্গ-এর আয়োজনে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের বাংলামোটরের কার্যালয়ে খন্দকার ইব্রাহিম খালেদ সভাকক্ষে এ উপলক্ষে অলোচনা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সমন্বয়ের পক্ষে সংস্থাটির এমেরিটাস ফেলো খন্দকার সাখাওয়াত আলী এবং দেশ প্রসঙ্গ’র পক্ষ থেকে সাময়িকীটির প্রকাশক ও সম্পাদক ইমদাদুল হক সুফী স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং বরেণ্য সাংবাদিক আবেদ খান। আলোচনা করেন লেখক ও শিক্ষাবিদ ও বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এবং ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী।

এছাড়া সম্প্রতি ড. আতিউর রহমানের বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার ২০২১ এবং রবীন্দ্র একাডেমির রবীন্দ্র সম্মাননা ২০২২ প্রাপ্তি উপলক্ষে তাকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের সভাপতি গোলাম কাদের, বাঙালী প্রকাশনীর সত্ত্বাধিকারী কবি আরিফ নজরুল, দৈনিক মানবকণ্ঠের ফিচার সম্পাদক কবি অচিন্ত্য চয়ন, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য শিল্পী সুজাতুল আলম কল্লোল।

প্রধান অতিথির বক্তব্যে আবেদ খান বলেন যে, চিন্তা, চেতনা এবং গণসংশ্লিষ্টতার বিচারে ড. আতিউর রহমান তার সমসাময়িকদের তুলনায় অনেক ক্ষেত্রেই এগিয়ে আছেন। গণমুখী অর্থনীতিবিদ হিসেবে জনকল্যাণের জন্য পরমার্শ দেয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে ড. আতিউর সে সব পরামর্শ বাস্তবায়নে ভূমিকা রেখে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন- বলে অভিমত দেন অধ্যাপক রতন সিদ্দিকী।

দেশ প্রসঙ্গের প্রকাশক ও সম্পাদক ইমদাদুল হক সুফী তাদের এবারের সংখ্যাটির বিষয় হিসেবে ড. আতিউর রহমানকে বেছে নেয়ার প্রসঙ্গে বলেন যে তিনি (ড. আতিউর) অর্থনীতিবিদ হলেও প্রথাগত অর্থনীতির গণ্ডি পেড়িয়ে সাধারণ মানুষের বৃহত্তর কল্যাণের জন্য যে চিন্তা ও কাজ করেছেন- সেটি তুলে ধরার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।

ড. আতিউর রহমান সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে, বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ- এই দুই শ্রেষ্ঠ বাঙালির চিন্তা ও কর্ম বিষয়ে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করাটিই তাঁর সকল কাজের মূখ্য উদ্দেশ্য।

Tags: ড. আতিউর রহমান
Previous Post

পর্যটক ধর্ষণ মামলা: আশিকের ৩ দিনের রিমান্ড

Next Post

বুস্টার ডোজ নিলেন ১ লাখ ৫৮ হাজার জন

Next Post
একজন নার্স করোনার ভ্যাকসিনের সিরিঞ্জ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুস্টার ডোজ নিলেন ১ লাখ ৫৮ হাজার জন

বাংলাদেশের সংসদ সদস্যের ছবি, পেশাদার ব্যক্তি, formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু আগেই জনগণ বিএনপির পতন ঘণ্টা বাজিয়েছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT