চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু আর শেষের অমিলই বাংলাদেশের ভয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রভাত নাকি দিনের পূর্বাভাস দেয়! ইনিংস শেষে স্কোরবোর্ডটা এই প্রবাদকে অনেকটাই ভুল বানিয়ে দিল। শুরুতে রানের ঘরে ১৯। উইকেটের ঘরে ৩। পরে ৪০/৪। কিন্তু ইনিংস শেষে আফগানিস্তান ১৬৪/৫। এটা দেখে কে বলবে, বাংলাদেশের শুরুটা অমন দারুণ ছিল! শুরু আর শেষের এই অমিলই এখন টাইগারদের ভয়।

রশিদ-মুজিবদের দমিয়ে ১৬৫ রান তাড়া করে জিততে হবে বাংলাদেশ। আফগানদের বৈচিত্র্যময় বোলিং লাইনআপের বিপক্ষে এই স্কোর অসম্ভব না হলেও বেশ চ্যালেঞ্জিংই।

টস হারলেও আফগানিস্তানের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। স্কোর কুড়ির ঘর ধরার আগেই আফগানিস্তানের তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান সাইফউদ্দিন-সাকিবরা। ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে সাজঘরে পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন।

ইনিংসের প্রথম বলটা মিডল স্টাম্পে পিচ করেন সাইফউদ্দিন। কিছু বুঝে ওঠার আগেই সেই বল বাতাসে ভেসে সামান্য আউট সুইংয়ে গুরবাজের অফস্টাম্প উপড়ে দেয়। অবিশ্বাস্য এক ডেলিভারি। উইকেটকিপার মুশফিকুর রহিমের সামনে বাতাসে ভাসতে থাকে স্টাম্প।

ইনিংসের প্রথম বল হওয়ায় স্বাভাবিকভাবেই রানের খাতা খুলতে পারেননি গুরবাজ। পরে তৃতীয় ওভারের শেষ বলে আরও এক আফগান ব্যাটসম্যানকে তুলে নেন সাইফউদ্দিন। সাব্বির রহমানের হাতে ক্যাচ বানিয়ে নাজিবুল্লাহ তারাকাইকে (১১) ফেরান তিনি।

মাঝে নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারে সাফল্য পান সাকিব আল হাসান। স্লগ খেলতে গিয়ে বাউন্ডারির কাছে লিটন দাসের হাতে ধরা পড়েন হযরতউল্লাহ জাজাই (১)। পরে সাকিবের বলে আউট হন নাজিবুল্লাহ জাদরানও। জিম্বাবুয়ের বিপক্ষে ঝড় তোলা জাদরান এদিন দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি (৫)।

এরপরই শুরু হয় মোহাম্মদ নবি ও আসগর আফগানের লড়াই। ওপেনার রহমানউল্লাহ ছাড়া তাদের প্রথম তিন ব্যাটসম্যানই আউট হন কিছুটা তাড়াহুড়া করতে গিয়ে। সেটা খেয়াল রেখেই নিজেদের শুরুটা বেশ দেখেশুনে করেন তারা। ফলও পান। মাঝে তাইজুলের বলে আউট হলেও নো বল ‘ভাগ্যে’ বেঁচে যান আসগর। ‍সুযোগ পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি।

নবি-আসগরের ব্যাটিং ধার একটু বাড়তেই যেন খেই হারিয়ে ফেলেন বাংলাদেশের বোলাররা। শুরুর আত্মবিশ্বাসটা কিছুটা হারিয়ে ফেলায় ঠিক জায়গায় বল রাখতে পারেননি তারা। ফলে পছন্দের জায়গায় বল পেয়ে সেগুলোকে আকাশে উড়িয়ে গ্যালারিতে ফেলেন আফগান দুই ব্যাটসম্যান।

১৭তম ওভারে আসগর যখন আউট হন, ততক্ষণে কাজের কাজ অনেকটাই সেরে ফেলে আফগানিস্তান। প্রথম বলের মতো আরেকটি বলে গুলবাদিন নায়েবকে বোল্ড করেন সাইফউদ্দিন। কিন্তু নবিকে থামাতে না পারায় শুরুর সাফল্য তেমনভাবে কাজে আসেনি।

আগের ম্যাচে ১৮ বলে ৩৮ রান করেছিলেন নবি। কোনো চার ছিল না, ছক্কা চারটি। এদিনও চারের চেয়ে ছক্কার মার বেশি। সাত ছক্কার সঙ্গে চার মেরেছেন তিনটি। শেষ পর্যন্ত ৫৪ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন নবি। আসগরের সঙ্গে ৭৯ রানের মহামূল্যবান জুটি গড়ার পর সপ্তম উইকেট জুটিতে করিম জানাতকে নিয়ে তোলেন অবিচ্ছিন্ন ৪৩ রান। এর মধ্যে জানাত করেন ৬ বলে ৫ রান। শেষ তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান নেয় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন চারটি ও সাকিব দুটি উইকেট নেন। বাকি পাঁচ বোলারের কেউ উইকেটের দেখা পাননি।

Tags: লিড স্পোর্টস
Previous Post

শাড়ি নারীকে পিছিয়ে নেওয়ার অপকৌশল নয়

Next Post

টাঙ্গাইলে জামায়াতের ১০ নেতাকর্মী আটক

Next Post
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে জামায়াতের ১০ নেতাকর্মী আটক

হারে শুরু মেয়েদের এএফসি চ্যালেঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT