চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর চাপ সামলে জিতল ম্যানইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 20, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানইউ ফুটবল দল জয়ের উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেন্টফোর্ডের একের পর এক আক্রমণে বেশ চাপেই পড়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বেশ কয়েকবার দলের হয়ে গুরুত্বপূর্ণ সেভ করে দলকে নিরাপদে রাখার কাজ গেছেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। প্রথমার্ধে গোল হজম না করলেও নিজেরাও জালের দেখা পায়নি রেড ডেভিলস।

দ্বিতীয়ার্ধে অবশ্য চেনা রূপে ফিরতে ইংলিশ জায়ান্টদের সময় লাগেনি। ইপিএলে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে রালফ র‍্যাঙ্গনিকের শিষ্যরা।

আরেক ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে যোগ করা সময়ে স্টিভেন বের্গজিনের জোড়া লক্ষ্যভেদে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় ঘরে তুলেছে টটেনহ্যাম হটস্পার।

১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট পাওয়া টটেনহ্যাম বর্তমানে ইপিএলের টেবিলের পাঁচে রয়েছে। দুই ম্যাচ বেশি খেলা ম্যানইউ ৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে।

বুধবার রাতে গোলের দেখা পেতে ম্যানইউকে ৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ফ্রেডের বাড়ানো বল পেয়ে হেডে বল জালে জড়ান সুইডিশ ফুটবলার অ্যান্থনি এলাঙ্গা।

সাত মিনিট পর ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে বল আদায় করা ম্যাসন গ্রিনউড ডান পায়ে লক্ষ্যভেদ করেন। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোল নিশ্চিত করেন।

৭৭ মিনিটে ম্যানইউর পাওয়া তৃতীয় গোলে আবারো ভূমিকা রাখেন ব্রুনো ফার্নান্দেজ। তার পাসে বল নিয়ে ডান প্রান্ত থেকে নেয়া কিকে গত নভেম্বরের পর আবারো জালের দেখা পান বদলি খেলোয়াড় হিসেবে নামা মার্কাস রাশফোর্ড।

খেলার ৮৫ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে সান্ত্বনাসূচক গোল করে ব্যবধান কমান ইভান টনি।

টটেনহ্যামের অবিশ্বাস্য জয়
কিং পাওয়ার স্টেডিয়াম রোমাঞ্চকর এক ম্যাচের সাক্ষী হয়েছে। ২৪ মিনিটে প্যাটসন ডাকার গোলে লিড পায় টটেনহ্যাম। এরপর অবশ্য দুই গোল হজম করে তারা পরাজয়ের প্রহর গুনছিল।

ম্যাচের ৩৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে হ্যারি কেইন বাঁ পায়ের শটে সমতা টানেন। বিরতির পর জেমস ম্যাডিসনের নিশানাভেদে লেস্টার লিড পেলে তারা জয়ের সুবাস পেতে থাকে।

নাটক তখনো বাকি ছিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষের পরও যোগ স্কোরলাইন ২-১। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ম্যাট ডোহের্টির পাসে বল নিয়ে স্টিভেন বের্গজিন গোল করে বসলে ড্রই ছিল অবধারিত ফল।

অথচ দুই মিনিট পর আকস্মিক পাল্টা আক্রমণ থেকে কেইনের বাড়ানো বল নিয়ে প্রতিপক্ষকে স্তম্ভিত করে বের্গজিন আবার বল জালে পাঠালে টটেনহ্যাম অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে নেয়।

Tags: ইপিএলটটেনহ্যামব্রেন্টফোর্ডম্যানইউলিড স্পোর্টসলেস্টার সিটি
Previous Post

টোঙ্গার পথে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাহায্য

Next Post

সৌদি মরুভূমিতে বাংলাদেশি কৃষিপণ্যের চাষাবাদ

Next Post
সৌদি মরুভূমিতে বাংলাদেশি কৃষিপণ্য চাষাবাদে শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি মরুভূমিতে বাংলাদেশি কৃষিপণ্যের চাষাবাদ

বাংলাদেশ ক্রিকেটাররা ম্যাচের মধ্যে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরা ওয়ানডে বোলারের মনোনয়নে সাকিব-মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT