‘ভালোবাসার মানুষকে যে কোনো পরিস্থিতিতে ভালোবাসি। সময়ে সময়ে উপেক্ষিত আমি ঘৃণার চেয়ে ভালোবাসতে অনেক অনেক বেশী ভালোবাসি। আমি বিশ্বাস করি ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এমন কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধে শহীদ সুরকার আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শাওন মাহমুদ লিখেছেন, ‘ভালোবাসা প্রকাশের ভাব ভিন্ন ভিন্ন। কেউ ভালোবাসি বলতে বলতে ভালোবাসার মানুষকে ত্যক্ত বিরক্ত করে তোলেন। কেউ ভালোবাসি না বলতে পারায় তার ভালোবাসার মানুষ হারিয়ে যায়। কেউ ভালোবাসতেই হবে বলে ভালোবাসার মানুষকে খুন করে বসেন। এমন আরো অনেক অনেক ভালোবাসার প্রকাশ খুঁজে পাওয়া যায়।
ভালোবাসতে বা ভালোবাসায় কারো সাথে কারো মিল আজ পর্যন্ত আমি পাই নাই। ভালোবাসায় প্রত্যেকে স্বতন্ত্র। আমি আমার ভালোবাসার মানুষকে বোঝাতে পারি না কত ভালোবাসি। আমার ভালোবাসা ততটা গভীর যতটা নীরবতায় আমি থাকি ভালোবাসার মানুষের জন্য।
আমি ভালোবাসায় প্রমাণ দিতে ভালোবাসি না। ভালোবাসার মানুষকে যে কোনো পরিস্থিতিতে ভালোবাসি। সময়ে সময়ে উপেক্ষিত আমি ঘৃণার চেয়ে ভালোবাসতে অনেক অনেক বেশী ভালোবাসি। আমি বিশ্বাস করি ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়।
শুভ জন্মদিন হাসুবুবু। সারাজীবন আপনি আমার হাসুবুবু হয়ে থাকবেন। এর চেয়ে আপনাকে আমার আর বেশী কিছু বলবার নেই।’









