চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভ জন্মদিন কিশোর কুমার

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
9:38 অপরাহ্ন 03, আগস্ট 2015
in বিনোদন
A A

ভারতীয় চলচ্চিত্রে সর্বাধিক সফল এবং সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে বিবেচিত কিশোর কুমার এর জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে মধ্যপ্রদেশের খান্দোয়ায় জন্ম নেন কিশোর কুমার। পুরো নাম ছিলো আভাষ কুমার কাঞ্জিলাল গঙ্গোপাধ্যায়। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। একাধারে ছিলেন গায়ক, অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও গীতিকার। অদম্য মেধাবী কিশোর কুমার প্রথম জীবনে হতে চেয়েছিলেন নায়ক, কিন্তু চিরস্মরণীয় হয়েছেন গায়ক হিসেবেই।

শচীন দেব বর্মনের পরামর্শে তিনি নিজের গায়কী পাল্টে এমন এক গায়কী কায়দা আবিস্কার করেন যা সেই সময়ের অপর প্রধান দুই গায়ক মুহম্মদ রফি এবং মুকেশের থেকে ছিল সম্পূর্ণ আলাদা।  তাঁর গানের বৈশিষ্ট্য ছিল গলাকে ভেঙে গান গাওয়া যা আগে কখনও শোনা যায়নি, তবে এই কায়দা খুবই জনপ্রিয় হয়। কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন, এছাড়াও তিনি তার ব্যক্তিগত অ্যালবামেও বিভিন্ন ভাষায় গান করেছেন, বিশেষত তার বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে।

তার মধ্যে উল্লেখযোগ্য  সে যেন আমার পাশে আজো বসে আছে, মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, ওগো নিরুপমা, তোমার বাড়ির সামনে দিয়ে, পৃথিবী বদলে গেছে, কি আশায় বাঁধি খেলাঘর , চিরদিনই তুমি যে আমার, আমার পূজার ফুল, আশা ছিল ভালোবাসা ছিল।

তিনি ৮ বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং একই বিভাগে সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড করেছেন। তাকে মধ্যপ্রদেশ সরকারের লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয় এবং তার নামে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য কিশোর কুমার পুরস্কার প্রদান চালু করে।
পঞ্চাশের দশকের শেষ দিকে তিনি একজন প্রতিষ্ঠিত কমেডি নায়ক হিসাবে জনপ্রিয় হন।

তাঁর অভিনয়ের কায়দা ছিল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। সেই সময়ের প্রবল জনপ্রিয় এবং ক্ষমতাশালী তিন নায়ক- রাজ কাপুর, দেব আনন্দ এবং দিলীপ কুমার বলিউড শাসন করা সত্ত্বেও কিশোর কুমার নিজের এক পৃথক জায়গা তৈরি করতে সক্ষম হন। পঞ্চাশের দশকের শেষ দিকে তিনি ছিলেন এক প্রবল ব্যস্ত, সফল নায়ক এবং গায়ক।

তার অভিনীত বিখ্যাত কয়েকটি কমেডি চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাপ রে বাপ (১৯৫৫), পেয়িং গেস্ট (১৯৫৭), চলতি কা নাম গাড়ি (১৯৫৮), হাফ টিকিট (১৯৬২), পড়োশন (১৯৬৮), হাঙ্গামা (১৯৭১), পেয়ার দিওয়ানা (১৯৭৩), বাড়তি কা নাম দাড়ি (১৯৭৪)। এছাড়া অন্যান্য সিনেমার ভিতর রয়েছে নোকরি, বন্দী, দূর গগন কি ছাঁও মে, দূর কা রাহি সহ আরো অনেক।

তাঁর অভিনয়ে পাগলামির ছাপ ছিল স্পষ্ট, যা তিনি ইচ্ছা করেই তৈরি করেছিলেন। এমনকি খান্ডোয়ায় তাঁর বাড়ির সামনে নিজেই ‘মেন্টাল হসপিটাল’ লেখা সাইনবোর্ড লাগিয়েছিলেন।

১৯৬৯ সালে শক্তি সামন্ত’র আরাধনা মুক্তি পায়।এই সিনেমার নায়ক ছিলেন নবাগত রাজেশ খান্না। রাজেশ খান্নার জন্য এই সিনেমায় কিশোর তিনটি গান গেয়েছিলেন ‘কোরা কাগজ থা ইয়ে মন মেরা’ লতা মঙ্গেশকরের সঙ্গে আর দুটি গান হলো, রুপ তেরা মস্তানা এবং মেরে সাপনো কি রানী তিনটি গানই বিপুল জনপ্রিয়তা পায় এবং কিশোর কুমারের সঙ্গীতজীবনকে আরো খ্যাতিময় করে। এই সিনেমায় রূপ তেরা মস্তানা গানের জন্য কিশোর প্রথম বার ফিল্মফেয়ার পুরস্কার পান। তিনি লতা মুঙ্গেশকরের অসম্ভব ভক্ত ছিলেন,তাঁর সম্মানে সব সময় পারিশ্রমিক নিতেন লতার চেয়ে ১ রুপি কম।

ব্যক্তিগত জীবনে মধুবালাকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম নেন করিম আবদুল। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর এই গুণী ব্যক্তিত্ব না ফেরার দেশে পাড়ি জমান।

Tags: কিশোর কুমারজন্মদিন
Previous Post

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে দুর্ভোগ

Next Post

জন্মদিনে ওবামাকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

Next Post

জন্মদিনে ওবামাকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

টানা বৃষ্টিতে ক্ষতির মুখে ফরিদপুরের মরিচ চাষিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT