চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভ কাজে দেরি করে দিল করোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 16, মে 2020
in বিনোদন
A A
বিভিন্ন ব্যক্তির হাস্যোজ্জ্বল ছবি, ফ্যাশন ও পারিবারিক মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে মুক্তির অপেক্ষায় থাকা অনেক সিনেমা। পিছিয়ে গেছে তারকাদের শুটিং। এমনকি পিছিয়ে গেছে অনেক তারকার বিয়েও। দিনক্ষণ ঠিক করে রাখার পরেও শুভ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। জেনে নিন করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেল কোন তারকাদের বিয়ে।

বরুণ ধাওয়ান: নাতাশা দালালের সঙ্গে বরুণ ধাওয়ানের সম্পর্ক বহু বছরের। এবছরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের জন্য থাইল্যান্ডের একটি মনোরম যায়গাও ঠিক করেছিলেন তারা। কিন্তু করোনাভাইরাসের কারণে পিছিয়ে দিতে হলো তাদের বিয়ের অনুষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরে বিয়ে করার আশায় আছেন তারা।

ফারহান আখতার: ফারহান আখতার ও শিবানী ডানডেনকার একসঙ্গে বহু ইভেন্টে এবং ডিনারে গিয়েছেন। একথা সবাই জানে যে তারা চুটিয়ে প্রেম করছেন। লকডাউনেও এক ছাদের নিচেই থাকছেন দুজন। গতবছরের এক সাক্ষাতকারে ফারহান আখতার বলেছিলেন এবছর গ্রীষ্মে বিয়ে করবেন তারা। কিন্তু করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে গেল তাদের বিয়ে।

আলি ফয়সল ও রিচা: করোনাভাইরাসের কারণে বিয়ে পেছাতে হয়েছে আলি ফয়সল ও রিচা চাড্ডাকে। বছরের মাঝামাঝি সময়ে তাদের বিয়ে করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে সেই পরিকল্পনা। জানা গেছে, সব ঠিক হলে এবছরের শেষে বিয়ে করবেন তারা।

অ্যামি জ্যাকসন: অ্যামি জ্যাকসনের সঙ্গে জর্জ পানাইয়োতুর বিয়ে হওয়ার কথা ছিল এবছর। গ্রিসের মাইকোনোস দ্বীপে বিয়ের আনুষ্ঠানিকতা সারার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাসের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে গেছে তাদের বিয়ে।

জেনিফার লোপেজ: করোনাভাইরাসের কারণে বিয়ে পিছিয়ে দিয়েছেন জেনিফার লোপেজ এবং অ্যালেক্স রদ্রিগেজ। গত বছরের মার্চে তারা বাগদান করেছিলেন। এবছরের গ্রীষ্মে তাদের বিয়ে হওয়ার কথা ছিল।

কেটি পেরি এবং অরল্যান্ডো ব্লুম: ১৫০ জন অতিথি নিয়ে জাপানে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন কেটি পেরি এবং অরল্যান্ডো ব্লুম। কিন্তু করোনাভাইরাসের কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়েছে তাদের।

এমা স্টোন: এমা স্টোনের সঙ্গে এই মাসে বিয়ে হওয়ার কথা ছিল কমেডিয়ান ডেভ ম্যাকারির। কিন্তু করোনাভাইরাসের কারণে বিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিতে হয়েছে তাদের।

সারাহ হাইল্যান্ড: আমেরিকান অভিনেত্রী সারা হাইল্যান্ডের সঙ্গে ওয়েলস অ্যাডামসের বিয়ে হওয়ার কথা ছিল এবছর। কিন্তু মহামারীর কারণে পেছাতে হয়েছে বিয়ে। বিয়ের অনুষ্ঠান পেছানোর পর ‘জুম’ এ বিয়ে করার পরিকল্পনা করেছিলেন ওয়েলস। তবে সেই পরিকল্পনাও বালিড বিনোদন,তিল করেছেন তারা। গালফ নিউজ

Tags: এমা স্টোনকেটি পেরিফারহান আখতারবরুণ ধাওয়ানরিচা চাড্ডালিড বিনোদন
Previous Post

স্বামী-স্ত্রী, সন্তান তথা একটি পরিবারের রামাযান পালন

Next Post

আলোকিত স্থাপনা: সুলায়মানি মসজিদ, তুরস্ক

Next Post

আলোকিত স্থাপনা: সুলায়মানি মসজিদ, তুরস্ক

রাজধানীর ক্ষুদ্র স্ব-পেশার মানুষের অসহায়ত্বের কথা তুলে ধরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ক্ষুদ্র স্ব-পেশার মানুষের অসহায়ত্বের কথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT