পাকিস্তান দূতাবাস ছেড়ে থেকে পর্তুগাল গিয়ে বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সমর্থনের জবাবে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমান।
ফেসবুক স্ট্যাটাসে মৌসুমী রহমান লিখেছেন,‘ উষ্ণ ভালোবাসা ও সমর্থনের জন্য আমার সকল বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই’।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে পাকিস্তানের কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহার করার পর জবাবে মৌসুমী রহমানকে ফেরত নিতে বলে পাকিস্তান। কোনো রকম জবাবদিহিতা ছাড়াই জঙ্গি সংশ্লিষ্টতার বোঝা নিয়ে ফারিনাকে বাংলাদেশ থেকে ফেরত নেয় পাকিস্তান।
তবে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানের বিরুদ্ধে অভিযোগ কী সেটাই এখনো স্পষ্ট করেনি পাকিস্তান। নাকি আন্তর্জাতিক পরিসরে লজ্জা ঢাকতেই এ পাল্টা প্রত্যাহার আবেদন সেই প্রশ্নের জবাব মেলেনি এখনো।






