চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুভর মতো খেলোয়াড় ভালো খেললে ভালো লাগে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 পূর্বাহ্ন 05, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

এনামুল হক বিজয় যখন আউট হলেন ৫ ওভারে দরকার আরও ৪১ রান। আরেকটি ওভার শেষে সমীকরণ দাঁড়াল ২৪ বলে ৩৮। হাতে ৮ উইকেট থাকায় চিন্তা অতটা ছিল না। কিন্তু ফিফটি পেরিয়ে ক্রিজে থাকা এভিন লুইস বেশ কয়েকটি বল ব্যাটে লাগাতে না পারায় জমতে থাকে শঙ্কার মেঘ। নতুন ব্যাটসম্যান শামসুর রহমান শুভ নেমে লুইসকে বানিয়ে রাখলেন দর্শক! ৪টি চার ২ ছয়ে ১৫ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে ৭ বল আগেই বিপিএলের ফাইনালে তুলে নিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে।

ইমরুল কায়েস বরাবরই আস্থাশীল শামসুরের ওপর। রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারানোর ম্যাচে ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়ে কুমিল্লার অধিনায়কের প্রত্যাশা আরও বাড়িয়ে দিলেন এ ব্যাটসম্যান। ইমরুলের বিশ্বাস, ফাইনালেও প্রয়োজনের সময় জ্বলে উঠবেন বাংলাদেশ দলে তার এক সময়ের সতীর্থ।

‘শামসুরের ব্যাটিংটা আমাদের টিমের জন্য খুব দরকার হচ্ছে এবং কার্যকরী হচ্ছে। একদিন তিনে খেলাচ্ছি, একদিনে চারে খেলাচ্ছি, ওকে আমরা বিভিন্ন জায়গায় ব্যাটিং করাচ্ছি পরিস্থিতি অনুযায়ী। শুভ কিন্ত জাতীয় দলে খেলেছে, তার কোয়ালিটি ওরকমই আছে। একবার বিপিএলে অনেক রান (৪২১) করেছে। তার কোয়ালিটি আছে বলেই রান করতে পারছে। ফাইনালেও বিশ্বাস করি ভালো করবে। শুভর মতো খেলোয়াড় ভালো খেললে ভালো লাগে। এরা তো কোয়ালিটিফুল খেলোয়াড়।’

মিরপুরে বিপিএলের প্রথম পর্বের চার ম্যাচে একাদশে সুযোগ পাননি শামসুর। তবে সিলেট পর্ব থেকে নিয়মিত খেলছেন ৩০ বছর বয়সী এ ক্রিকেটার।

বিভিন্ন পজিশনে ব্যাট করলেও দেখিয়েছেন রান তোলায় ধারাবাহিকতা। ফিফটি নেই, তবে ছোট ছোট কার্যকরী ইনিংস খেলে রেখেছেন অবদান। ৯ ম্যাচে করেছেন ২১০ রান। তিন ম্যাচেই ছিলেন অপরাজিত। যে কারণে গড় ৩৫.০০। স্ট্রাইকরেট চোখে লাগার মতই, ১৩৬.৩৬।

অথচ বিপিএলের গত আসরে কী বাজে অভিজ্ঞতাই না হয়েছিল শামসুরের! পড়তে হয়েছিল লজ্জাজনক এক পরিস্থিতিতে। প্লেয়ার্স ড্রাফটে তাকে কেউ না নিলেও পরে রংপুর রাইডার্স যোগ করে নেয় স্কোয়াডে। ম্যাচ খেলানো দূরে থাক; আসরের মাঝপথে চট্টগ্রামের মাঠে খেলতে রাইডার্সরা চলে যায় শামসুরকে ঢাকায় রেখেই।

তাকে জানানো হয় দলের পরিধি ছোট করায় সে এখন স্ট্যান্ডবাই ক্রিকেটার। সেই ঘটনায় মনের কষ্ট চাপা রাখতে পারেননি শামসুর। ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন সাংবাদিকদের কাছে।

পরের বছর জাতীয় লিগের দল ঢাকা মেট্রোর কোচের কথায় অপমানিত বোধ করে দল থেকেই সরে যান শামসুর। পারফরম্যান্স, ফিটনেস নিয়ে তোলা হয় নানা প্রশ্ন! তবে বিপিএল শুরুর আগে গত বছরের নভেম্বরে বিসিএলে সাউথ জোনের এ ওপেনার সবশেষ চার ম্যাচে করেন দুটি সেঞ্চুরি। ৬ ইনিংসের ব্যবধানে দুটিতে করেন ১৫৩ ও ১২১। উন্নতির ছাপ রেখে যাচ্ছেন দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের মঞ্চ বিপিএলেও।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
Previous Post

বাঙালীর অসাধ্য সাধনের দৃষ্টান্ত ভাষা আন্দোলন

Next Post

সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল বিজ্ঞাপনের ভবিষ্যৎ

Next Post
বিজ্ঞাপন-আবির্ভাব-বিবর্তন-ভবিষ্যৎ

সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল বিজ্ঞাপনের ভবিষ্যৎ

দেশে ফিরেছেন এরশাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT