চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু দৌড়েই সময় পার ‘তিন হাজার’ কোটির খেলোয়াড়দের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো এক মৌসুম আগে লা লিগাকে বিদায় বলেছেন। চলতি মৌসুমে শুরু থেকেই চোটের জন্য খেলতে পারছেন না লিওনেল মেসি। দুই মহাতারকার অনুপস্থিতিতে যারা হতে পারতেন উজ্জ্বলতার কেন্দ্রবিন্দু, সেই অ্যান্টনে গ্রিজম্যান, এডেন হ্যাজার্ড ও হোয়াও ফেলিক্সরা হয়ে আছেন নিজেদের ছায়া। কাড়ি কাড়ি অর্থ ঢেলে ক্লাবগুলো এখন পর্যন্ত তাদের কাছ থেকে পেয়েছে লবডঙ্কা!

অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে এ মৌসুমে বার্সেলোনায় এসেছেন গ্রিজম্যান। তাকে পেতে বার্সাকে গুণতে হয়েছে ১২০ মিলিয়ন ইউরো। ফরাসি ফরোয়ার্ডের শূন্যস্থান পূরণে একদমই দেরি করেনি অ্যাটলেটিকো। ১২৬ মিলিয়ন ইউরোতে বেনফিকা থেকে পর্তুগালের ১৯ বছর বয়সী ‘ভবিষ্যৎ রোনালদো’ ফেলিক্সকে উড়িয়ে এনেছে মাদ্রিদে।

মাদ্রিদের আরেক জায়ান্ট রিয়াল রোনালদোর শূন্যস্থান পূরণে সময় নিয়েছে এক মৌসুম। ১০০ মিলিয়ন ইউরোয় চেলসি থেকে এনেছে বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডকে।

গ্রিজম্যান, হ্যাজার্ড ও ফেলিক্স- তিন খেলোয়াড়কে কিনতে বার্সা, রিয়াল ও অ্যাটলেটিকোর সম্মিলিত খরচ ৩৪৬ মিলিয়ন ইউরো। বাংলাদেশি অর্থে যা ৩ হাজার ২শ কোটি টাকারও বেশি!

শনিবার মাঠে নেমেছিলেন তিন খেলোয়াড়ই। বার্সার জার্সিতে গেটাফের মাঠে খেলেছেন গ্রিজু। মাদ্রিদ ডার্বির মতো ধুন্ধুমার লড়াইয়ে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন ফেলিক্স ও হ্যাজার্ড।

একইদিনে মাঠে নেমেছেন ৩২শ কোটির তিন খেলোয়াড়। কেমন করেন তারা দেখার ছিল। হতাশ করেছেন তিনজনই। গোল তো পাননি, গোলের পেছনে কোনো সহায়তাও আসেনি তাদের থেকে। বার্সা যদিও ২-০ গোলে জিতেছে, মাদ্রিদ ডার্বিতে আবার কোনো গোলেরই দেখা পায়নি দর্শকরা। দুদলের ২২৬ মিলিয়নের দুই খেলোয়াড় ছিলেন বেশরকম নিষ্প্রভ!

এদিন বাধ্য হয়ে তিন খেলোয়াড়কেই তুলে নিয়েছেন তাদের কোচরা। গ্রিজম্যান মাঠ ছেড়েছেন ৭৪ মিনিটে, ফেলিক্স ৭০ ও হ্যাজার্ডকে তুলে নেয়া হয় ম্যাচ কয়েক মিনিট বাকি থাকতে।

হ্যাজার্ডের অনুজ্জ্বলতার পেছনে অবশ্য যুক্তিযুক্ত কারণ আছে! মাত্রই চোট সেরে উঠেছেন। তবে রিয়ালের হয়ে তিন ম্যাচ খেলে একটি গোলও না করাতে পারাটা তার নামের পাশে একদমই বেমানান!

গ্রিজম্যান বার্সার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৮ ম্যাচ। লা লিগার ৭ ম্যাচে মাঠে ছিলেন। সময়ের হিসাবে মোট ৭০৫ মিনিট। এ সময়ে গোল করেছেন ৩টি, করিয়েছেন ২টি। যা করেছেন বা করিয়েছেন সবগুলোই নিজেদের মাঠে। প্রতিপক্ষের মাঠে গেলে তাকে খুঁজে পাওয়াই ভার। শনিবার গেটাফের মাঠেও ছিল একই দৃশ্য। তার চেয়ে বরং ১৭ বছর বয়সী ‘বিস্ময় বালক’ আনসু ফাতিকেই মনে ধরেছে বার্সা সমর্থকদের। যার উঠে আসা আবার বার্সার যুব একাডেমি লা মাসিয়া থেকে।

ফেলিক্সের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের। তবে ১৯ বছর বয়সী ফুটবলারের যা অভাব তা হল, ধারাবাহিকতা। বেনফিকায় থাকতে যা দেখিয়েছেন, স্পেনে এসে সেটাই যেন ভুলে যাচ্ছেন পর্তুগালের ভবিষ্যৎ তারকা। আগের ক্লাবে ২০ গোল করে হৈচৈ বাঁধিয়ে দিয়েছিলেন। মাদ্রিদে এসে ৮ ম্যাচে গোল করেছেন সবে ২টি। তার থেকে সতীর্থরা সহায়তা পেয়েছে মাত্র ১ গোলে!

মৌসুম সবে শুরু। নতুন ক্লাবে নেমেই গোলের পর গোল পাবেন ফুটবলাররা এমন আশা সমর্থকদের থাকেই। তবে ‘প্রথম দেখায় প্রেম’ এই অনুভূতিটা এখন পর্যন্ত যে তৈরি করতে পারেননি তিনজনই। এভাবে চলতে থাকলে হাল্কা প্রেম ক্ষোভে পরিণত হতেও হয়ত সময় লাগবে না!

Tags: অ্যান্টনি গ্রিজম্যানএডেন হ্যাজার্ডহোয়াও ফেলিক্স
Previous Post

জাতীয় লিগে অনিশ্চিত তাসকিন

Next Post

পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা

Next Post

পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা

সৌন্দর্য্য বিকাশে নুসরাত ফারিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT