চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের নিয়ে শুধু নেগেটিভ নয়, পজিটিভ কিছু লেখেন: শেখ সেলিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

চলমান অভিযানের প্রেক্ষাপটে শুধু নেগেটিভ বিষয় নয়, পজিটিভ কিছু লিখতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম।

তিনি বলেন: সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, আমাদের নিয়ে শুধু নেগেটিভ লিখেন না; কিছু পজিটিভ লেখেন। একটি নেগেটিভ আমাদের অনেক ক্ষতি করে দেয়। আমরা পজিটিভ রাজনীতি করি।

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের বৈঠক শেষে সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন: এটি বঙ্গবন্ধুর সংগঠন, এটি জনগণের সংগঠন। আমরা সবসময় জনগণের পক্ষে কাজ করি। ব্যাড এলিমেন্ট ঢুকতে পারে, তার জন্য মূল সংগঠন দায়ী নয়। তার জন্য আমাদের সংগঠন ব্যবস্থা নিতে কখনো দ্বিধাবোধ করে না। অন্যায় যে করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে এমপি হোক কিংবা মন্ত্রী হোক। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন।

কেউ অপরাধ করলে তার দায় দল নেবে না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য আরও বলেন: ব্যক্তি পর্যায়ে কেউ অন্যায় করলে, সেটা পার্টির ওপর পড়বে কেন? এটা তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে তো কোনো ছাড় দেওয়া হচ্ছে না। অপরাধ যেই করবে তাকেই তো আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

তিনি আরও বলেন: আমাদের সংগঠন সবসময়ই সৎ এবং আদর্শবান নেতা কর্মীদের নিয়ে গড়া সংগঠন।কখনো দু-একটা এদিক ওদিক হতে পারে, এটা সব কিছুর ভিতরেই হয়।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন প্রসঙ্গে সেলিম বলেন: আমরা প্রতি ৩ বছর পরপরই সম্মেলন করে আসছি। আপনারা বলতে পারেন অক্টোবর মাসে সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু পিছিয়ে গেছে। এর আগে আমরা বন্যা মোকাবেলা করেছি, ডেঙ্গু মোকাবেলা করেছি। সব মিলিয়ে সম্মেলন কিছুটা পিছিয়ে গেছে। তারপরও সবকিছু পাশে রেখে আমরা গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর সম্মেলন করে আসছি।

চট্টগ্রাম বিভাগের ১শ’ ২৮টি উপজেলায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ৩০ অক্টোবরের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অনেকে।

Tags: আওয়ামী লীগযুবলীগশেখ সেলিম
Previous Post

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা অযৌক্তিক: জাবি প্রশাসন

Next Post

বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ক

Next Post

বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ক

কলাবাগান ক্রীড়া চক্রে র‌্যাবের অভিযান, সভাপতি আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT