চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধুমাত্র ভাতার উপর নির্ভরশীল হলে চলবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 17, জুলাই 2018
in বাংলাদেশ
A A

আমরা এমন পরিমাণে ভাতা দিবো যা দিয়ে আপনি খাদ্য কিনতে পারবেন কিন্তু কাজ আপনাকে করতে হবে। শুধু ভাতার উপর নির্ভরশীল হলে চলবে না। যারা কর্মক্ষম তারা কাজ করবেন। শুধু ভাতার উপর নির্ভরশীল হয়ে বসে থাকলে কর্মবিমুখ হয়ে পড়বেন। 

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে সমাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার টাকা ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে বন্টনের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন: কারো সংসার চালানোর দায়িত্ব আমরা নেবো না। তবে যে ভাতা দেবো, সে ভাতায় অাপনাদের খাবারের ব্যবস্থা হবে।

বয়স্ক মানুষ যখন ভাতা পায় তখন ছেলে-মেয়েরাও তাকে গুরুত্ব দেয়। তার পারিবারিক ও সামাজিক সমস্যা দূর হয়। তাকে সংসারে বোঝা না ভেবে গুরুত্ব দেয়া হয়।

ভাতা পদ্ধতি ডিজিটাল করা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন: আগে ভাতার টাকা ব্যাংক ও পোস্ট অফিসের মাধ্যমে যেতো। এখন ডিজিটাল বাংলাদেশ। আজ আমরা সেই ডিজিটাল পদ্ধতিতে যারা যা প্রাপ্য তার কাছেই পৌঁছে দেবো। কেউ আর কমিশন খেতে পারবে না। সরাসরি টাকা অাপনার হাতে পৌঁছে যাবে। প্রতিটি জায়গায় নামের তালিকা করে ডাটাবেজ করে রাখবো।

১ কোটি ৪০ লাখ মা এখন মোবাইল ফোনে টাকা পাচ্ছে তার বাচ্চারা স্কুলে যাচ্ছে সে কারণে।

আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছি যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা পাচ্ছি আমরা।

সরকার গঠনের পর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: ৯৬ এ যখন সরকার গঠন করি তথন দেখি ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। আমরা সিদ্ধান্ত নিলাম খাদ্য ঘাটতি দূর করতে হবে। তখন বিএনপি ছিল সংসদে বিরোধী দল। সংসদে তারা বলতো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে না। তাহলে বাইরে থেকে সাহায্য পাওয়া যাবে না অর্থাৎ ভিক্ষা পাওয়া যাবেনা।

আমরা মানুষের কথা চিন্তা করি। সমাজের কথা চিন্তা করি, এজন্য বয়স্ক ভাতা বিধবা ভাতা চালু করেছি। হিজড়া, বেদে সম্প্রদায় সমাজের অনগ্রসর যারা তাদের উন্নয়নে কাজ করি। তাদের জন্য ভাতা প্রবর্তন করেছি। ৯৬ এ যখন এগুলো প্রবর্তন করি আমি সরকারে আসার পর প্রত্যেক এলাকায় কমিউনিটি করলাম। এর মাধ্যমে প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেই।

তিনি আরো বলেন: বিএনপি সরকার এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। কারণ এ থেকে সেবা পেলে জনগণ নাকি নৌকা মার্কায় ভোট দেবে। এরপর ২০০৮ এ ক্ষমতায় এসে পুনরায় সবকিছু চালু করি। সব ধরণের ভাতা কার্যকর করি।

প্রধানমন্ত্রী বলেন: প্রতিটি মানুষ তাদের জীবনের যে মৌলিক চাহিদা সেই চাহিদাগুলো পূরণ করা আমাদের লক্ষ্য।

Tags: প্রধানমন্ত্রীভাতাসেমি লিড
Previous Post

অস্ট্রেলিয়ার ফুটবল লিগে খেলতে পারেন বোল্ট

Next Post

শিখদের আপত্তির মুখে সানি লিওনের বায়োপিক

Next Post

শিখদের আপত্তির মুখে সানি লিওনের বায়োপিক

সানচেজকে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT