চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধুই অনাকাঙ্ক্ষিত ভুল!

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
4:05 অপরাহ্ন 20, মে 2018
in বাংলাদেশ
A A

পাবনার বেড়া উপজেলায় প্রয়াত এক মুক্তিযোদ্ধাকে জাতীয় পতাকার পরিবর্তে চাটাই দিয়ে মুড়ে গার্ড অব অনার দিয়ে এখন বিষয়টিকে অনাকাঙ্খিত ভুল বলা হচ্ছে।

প্রশাসন ভুল স্বীকার করলেও মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা একে শুধু অবহেলা বা গাফিলতি বলতে রাজি নন। তারা একে অন্যায় হিসেবে দাবি করে দোষীদের শাস্তি দাবি করেছেন।

বিষয়টিতে ধিক্কার জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক চ্যানেল আই অনলাইনকে বলেছেন, কর্তব্যে অবহেলা এবং গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১৮ মে মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকার মৃত্যুবরণ করলে ১৯ মে বাদ যোহর তাকে দাফন করা হয়। সম্ভুপুরা গ্রামে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। সেসময় জাতীয় পতাকায় আচ্ছাদিত থাকার পরিবর্তে তার মরদেহ চাটাই দিয়ে মোড়ানো ছিল।

বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন বলছে, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন সাবেক উপজেলা কমান্ডার। গার্ড অব অনারসহ যাবতীয় প্রস্তুতির দায়িত্ব ছিলো তার। অপরদিকে সাবেক উপজেলা কমান্ডার জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত ভুল।

সেখানে উপস্থিত থাকার পরও একজন মুক্তিযোদ্ধার অবমাননা কীভাবে হলো জানতে চাইলে পাবনার বেড়া উপজেলার এসি (ল্যান্ড) মাহবুব হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘প্রয়াত মুক্তিযোদ্ধার গার্ড অব অনারসহ যাবতীয় প্রস্তুতির দায়িত্বে ছিলেন উপজেলা কমান্ডার। বিষয়টি আমার নজরে অাসে শেষ পর্যায়ে, জানাযার ঠিক আগ মুহূর্তে। সঙ্গে সঙ্গে আমি কমান্ডারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইলে তিনি কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি।’

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার ইছাহাক আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ভেঙ্গে দেয়ায় এর দায়িত্বে সেভাবে নির্দিষ্টভাবে কেউ নেই। কোন মুক্তিযোদ্ধা মারা গেলে গার্ড অনার যখন দেয়া হয় তখন আমরা যাই, কিন্তু এ বিষয়ে দায়িত্ব পালন করে মুক্তিযোদ্ধা অফিসে থেকে।

মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকার

বিষয়টিকে অনাকাঙ্খিত ও অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে কমান্ডার বলেন: উনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গার্ড অব অনার দেয়া হয়েছে। কিন্তু ভুলক্রমে জাতীয় পতাকাটাই আনা হয়নি। একদম শেষ মুহূর্তে বিষয়টি আমি সহ প্রশাসনের কর্মকর্তাদের নজরে আসে। তখন জানতে চাইলে এ বিষয়ের সাথে সংশ্লিষ্টরা জানান পতাকা আনতে মনে নাই।

‘কিন্তু তীব্র রোদে ততক্ষণে লাশ প্রায় ফুলে উঠেছিল। তাই পতাকার জন্য অপেক্ষা না করে চাটাই দিয়েই গার্ড অব অনার দেয়া হয়,’ বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: অভিযোগ পেলে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার জন্য প্রাথমিকভাবে সেখানে দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। পরে কমিটি করে তদন্তে মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

(ছবি: সংগৃহীত)

Tags: গার্ড অব অনারজাতীয় পতাকামুক্তিযোদ্ধালিড নিউজ
Previous Post

শিক্ষা ব্যবস্থায় ‌‘তুঘলকি সিদ্ধান্ত’ কেন?

Next Post

র‌্যাঙ্কিং ভাবনায় আফগানদের বিপক্ষে ‘সেরা দল’

Next Post

র‌্যাঙ্কিং ভাবনায় আফগানদের বিপক্ষে ‘সেরা দল’

আইআইএমসি’র বাংলাদেশ অ্যালামনাই গঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT