চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং প্যাকআপ, গল্পগুজবে সারাদিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 21, অক্টোবর 2017
in বিনোদন
A A

চিত্রনাট্য ছিল একরকম। হয়ে গেল আরেক রকম। এ চিত্রনাট্য বদলের কারিগর দুনিয়াদারির কেউ নন। স্বয়ং প্রকৃতি। নিম্নচাপ দেশজুড়ে। কখনও থেমে আবার কখনও অঝোর ধারায় দুদিন ধরে ঝরছে বৃষ্টি। নাটক সিনেমার শুটিংয়ে নিম্নচাপের এই বৃষ্টি হয়ে এসেছে হঠাৎই কাজ বন্ধ, গল্প-গুজব আর খিচুড়ি-মাছ ভাজি-মাংস বা আচার মাখিয়ে খাওয়ার উপলক্ষ হয়ে!

আবার উল্টোটাও ঘটেছে। নকল বৃষ্টিতে না ভিজে সিনেমার চিত্রগ্রহণে আসল বৃষ্টি ব্যবহারের খুশিতে আহ্লাদে আটখানা নির্মাতা! এদিকে হঠাৎ নিম্নচাপের বৃষ্টিতে সিনেমা হলে দর্শক আগমনে বাঁধা তৈরী হওয়ায় মন খারাপ প্রযোজক-পরিচালকের। ইশ, নিম্নচাপের এই বারিধারা আর দুদিন পরে শুরু হলে কি এমন ক্ষতি হতো! এই ভাবনা তাদের।

নারায়ণগঞ্জের রুপগঞ্জে চলছে মীর সাব্বিরের পরিচালনায় ধারাবাহিক ‘নোয়াশাল’-এর কাজ। শনিবার সেট থেকে অভিনেতা রওনক হাসান বলেন, সাব্বিরের সেটে এমনিতে আনন্দ করে কাজ হয়। আর আজকে বৃষ্টিতে কাজ প্রায় বন্ধ। যদিও আমাদের বেশ কয়েকটি সিকোয়েন্স নামানোর কথা ছিল। কি আর করা!

প্রকৃতিকে তো আর বাধ্য করা যায়না। এখন খাওয়াদাওয়া আর গল্পগুজবেই সময়টা কাটছে বেশি। ইনডোরের কাজ এগিয়ে নিতে হচ্ছে অল্প অল্প করে। এদিকে কুষ্টিয়ার মেহেরপুরে মন পুড়ে যাচ্ছিল। আরো ৪০ দিন ধরে পুড়বে সিয়াম আর পূজার মন। রায়হান রাফির পরিচালনায় মেহেরপুর জেলার বিভিন্ন জায়গায় চলছে ‘পোড়া মন ২’ এর শুটিং।

যেখানে প্রথমবারের মত সিনেমার নায়ক হয়েছেন টেলিভিশন নাটকের সিয়াম। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ছবিটি আরো ৪০ দিন অবস্থান করবে মেহেরপুর। পরিচালক রাফি হঠাৎ নিম্নচাপের বৃষ্টিকে উল্টো বাড়তি পাওনা বলে উল্লেখ করেছেন। তিনি শনিবার চ্যানলে আই অনলাইনকে বলেন, আমাদের চিত্রনাট্য অনুযায়ী বৃষ্টি দরকার ছিল। তার জন্য নকল বৃষ্টির প্রস্তুতি ছিল। তাতে খরচও ছিল বেশ। তবে আসল বৃষ্টির পূর্ণ সদ্ব্যবহার করলাম আমরা এই দুই দিনে। ফলে নকল বৃষ্টির খরচ বেঁচে গেল। কিন্তু এ বৃষ্টি যদি আরো কন্টিনিউ করে তাহলে বিপদে পড়ব।

অন্যদিকে হঠাৎ নিম্নচাপের বৃষ্টিতে মন খারাপ প্রযোজক-পরিবেশক-হলমালিক ও অভিনেতা শিল্পী সমিতি ও চলচ্চিত্র ফোরাম নেতা নাদের খানের। ২০ অক্টোবর মুক্তি পেয়েছে তার প্রযোজনায় মনতাজুর রহমান আকবরের পরিচালনায় মাল্টি স্টার কাষ্টিং চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। মুক্তির দিন অনেকটাই ভেসে গেছে বৃষ্টিতে। সন্ধ্যার শো পুল গেছে। রাতের শোতেও দর্শক উপস্থিত ছিল তার মালিকানাধীন ‘মুক্তি’ সিনেমা হলে। ১০৯টি সিনেমা হলে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির ব্যবসায়িক ভাবে কিছুটা ধাক্কা খেয়েছে নিম্ন চাপের অঝোর ধারায়।

প্রতিবেদক: হাসান আহমেদ

Tags: পোড়ামনশুটিং
Previous Post

সাফ সোনাজয়ী হায়দার আলী মারা গেছেন

Next Post

জলাবদ্ধতায় রাজধানীবাসীর ভরসা ফায়ার সার্ভিসের রেসকিউ বোট

Next Post
বন্যার পানিতে রেসকিউ বোটে মানুষ, ঢাকার জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলাবদ্ধতায় রাজধানীবাসীর ভরসা ফায়ার সার্ভিসের রেসকিউ বোট

রোহিঙ্গা শিশুদের দুর্দশা ও আশ্রয়প্রার্থনা, বাংলাদেশের নদীর তীরে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিশুদের কথা শুনতে কি পাও বিশ্ব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT