চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিংয়ে ফেরা নিয়ে দোটানায় শিল্পীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 24, জুন 2020
in বিনোদন
A A
শিল্পীদের একত্রে ছবি, বাংলাদেশি শিল্পীদের বিভিন্ন রঙিন পোশাক ও হাসিমুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা প্রকোপের মধ্যে শুটিং নিয়ে বেশ দোটানায় পড়েছেন ছোটপর্দার শিল্পীরা। এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে কাজের পক্ষে রয়েছেন কিছু শিল্পী। তাদের অনেকে কাজ শুরুও করেছেন। অন্যদিকে অনেকেই এখন শুটিং করা নিরাপদ মনে করছেন না।

৭২ দিন শুটিং বন্ধ থাকার পর ১ জুন থেকে টিভি নাটকের শুটিং শুরু হয়েছে। এর আগে করোনাভাইরাসের কারনে ২২ মার্চ টিভি নাটকের শুটিং বন্ধের সিদ্ধান্ত আসে নাটকের আন্তঃসংগঠনগুলোর পক্ষ থেকে। তবে অনেকে লকডাউনে বাসায় মোবাইল ক্যামেরায় শুটিং করেছেন।

সময়ের জনপ্রিয় কয়েকজন শিল্পীদের কেউ কেউ যেমন শুটিংয়ে ফিরেছেন, তেমনি অনেকে ঘরে থাকছেন। এখনই তারা শুটিং শুরু করতে চান না। নিতে চান অন্তত আরও একমাস সময়।

অভিনেতা মীর সাব্বির চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনাভাইরাস শিগগির যাবে বলে বলেই মনে হচ্ছে না। তাই আমাদের এভাবেই শুটিং করতে হবে। নিজের সুরক্ষা নিজের কাছে। স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।

গত মাসের শেষ থেকে শুটিং করছেন লাক্সতারকা উর্মিলা শ্রাবন্তি কর। এরমধ্যে তিনি চারটি নাটকে কাজ করেছেন। জানালেন, আরও কয়েকটা কাজ শিগগির শুরু করবেন; সেখানে নাটক ছাড়াও বিজ্ঞাপন থাকবে। যেগুলার শিডিউল দেয়া হয়েছে।

উর্মিলা বলেন, প্রায় ৩ মাস বাসায় থাকতে থাকতে অস্বস্তি লাগছিল, হতাশায় ডুবে যাচ্ছিলাম। অনেক ভেবেচিন্তে দেখলাম করোনার এই অবস্থা হয়তো পুরো বছরটাই থাকবে। স্বাভাবিক হতে হয়তো আরও একবছর লাগবে। তাই করোনার সঙ্গেই জীবনটাকে ‘ইউজ টু’ করে নেয়া ছাড়া উপায় দেখলাম না। সচেতন থেকেই কাজ শুরু করেছি।

তবে চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবুরা ঠিক এখনই ফিরতে চাননা শুটিংয়ে। চঞ্চল চৌধুরী বলেন, এটি একটি স্বাধীন পেশা। আমি যদি আমার কাজ নিরাপদ মনে না করি তাহলে শুটিং করবো না। এছাড়া আমাদের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমি এই সময়টা আরো পর্যালোচনা করতে চাই। তারপর শুটিংয়ে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবো। তড়িঘড়ি করে কাজে ফিরে রিস্ক নেবো না। এই সময়ে আমাদের ঘরে থাকায় নিরাপদ মনে করি।

ফজলুর রহমান বাবু বলেন, যখন আমরা ঘরের ভেতর ঢুকে পড়েছিলাম, তখনকার চেয়ে এখন সংক্রমণ অনেক বেড়েছে। আগে শুনতাম, করোনায় মানুষ মারা যাচ্ছে, এখন শুনছি কাছের মানুষ মারা যাচ্ছে। আগে দূরে রোগীর খবর শুনতাম, এখন পাশের ফ্ল্যাটের বা পাশের বাড়ির মানুষদের সংক্রমিত হওয়ার খবর পাচ্ছি। আগে জীবন, পরে জীবিকা; তাই আপাতত শুটিংয়ে যাচ্ছি না। হয়তো যাব, পরিস্থিতির যদি উন্নতি হয়। আরও এক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাই।

গেল তিন মাসের বেশি সময় ধরে ঘরেই আছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুটিংয়ে এখনই অংশ নিতে চান না তিনিও। মেহজাবীন বলেন, অনেকে শিডিউল চেয়েছেন। কিন্তু আমি এখনো কাজ করার মতো পরিবেশ পাচ্ছি না। গত তিন মাস ঘরেই থাকছি সবার নিরাপত্তার কথা ভেবে। শুটিংয়ে তো আমরা সবাই ফিরতে চাই, কিন্তু সময়টা খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তাই এমন পরিস্থিতিতে শুটিং করবো না। কবে নাগাদ ফিরবো তাও বলতে পারছি না।

চলতি সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো নিজের ফেসবুক লাইভে এসে বলেন, দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে আমি এখনো নিরাপদ অনুভব করছি না। তাই এই সময় শুটিংয়ের বিষয়টি মাথায়ই আনছি না। সমিতিগুলো যে ধরনের নির্দেশনা দিয়েছে, তা মেনে কতটুকু সঠিকভাবে কাজ করা হচ্ছে, সেগুলো দেখার বিষয়।

অভিনেতা জোভান ফিরেছেন শুটিংয়ে। কিন্তু তিনি আগের মতো জমজমাট অবস্থা দেখছেন না। বললেন, শুটিংয়ে অংশ নিয়েছি ঠিকই তবে কাজ করে শান্তি পাচ্ছি না। সচেতনতা অবলম্বন তো করতেই হচ্ছে, সেই সাথে কষ্টও করতে হচ্ছে। দূরত্ব রেখেই কাজ করছি। ইউনিটে লোকজন কম থাকছে। নিজেরা নিজেদের কাজগুলো করতে হচ্ছে। প্রোডাকশনের লোক মাত্র একজন থাকছে যার জন্য একটু কষ্টই হয়।

জোভান বলেন, উত্তরা বা অন্যান্য শুটিং হাউজগুলোর চেয়ে নিজেদের বাসার মধ্যে শুটিং করছি বেশি। যেমন আমি যে কাজগুলো করেছি সেগুলো দুইজন পরিচালকের অফিস ও বাসায় শুটিং করেছি। সেখানে যথেষ্ট স্পেস আছে আর তাদের টিম সব সময় সেখানেই থাকছে। যার কারণে খুব একটা রিস্ক থাকছে না।

শুটিংয়ে ফেরা নিয়ে অভিনেতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, লকডাউনের মধ্যে অনেকে বিভিন্ন ভাবে শুটিং করতে চেয়েছেন। কেউ কেউ বিকল্প মাধ্যম মোবাইল ক্যামেরায় শুটিং করেছেন। তাই আন্তঃসংগঠনগুলো শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে আমাদের সংগঠনের কিছু নিয়ম-নীতি মেনেই শুটিং করার কথা বলা হয়েছে। একইসাথে সরকারি বিধি-নিষেধও মেনে শুটিং করার কথা আমরা বলেছি। এখন যারা শুটিং করছেন তারা নিজেদের সেফটি নিয়েই শুটিং করছেন। যারা নিরাপদ মনে করছেন না তারা ঘরে থাকছেন। আমি এখনো শুটিং শুরু করিনি। আরো কিছুদিন পরিস্থিতি দেখতে চাই। তারপর শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নেবো।

Tags: উর্মিলা শ্রাবন্তী করজোভাননাটকনিশোফজলুর রহমান বাবুমেহজাবীনলিড বিনোদনসালাহউদ্দিন লাভলু
Previous Post

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরও স্থগিত

Next Post

করোনাভাইরাস: চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু

Next Post
চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের পর্যটন শহরে নির্মাণাধীন ভবন ও রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: কক্সবাজারের পর্যটন শিল্পে ‘৯ হাজার কোটি টাকার ক্ষতি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT