চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার বড় পরিসরে প্রেক্ষাগৃহে ‘কাঠবিড়ালী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 16, জানুয়ারি 2020
in বিনোদন
A A
তিনজন বন্ধু প্রকৃতির মাঝে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ামুল মুক্তা, স্পর্শিয়া, আবির

২৭ ডিসেম্বর পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে প্রিমিয়ার হয়েছিল ‘কাঠবিড়ালী’ ছবির। ওই অঞ্চলেই হয়েছিল বেশিরভাগ ছবির শুটিং। সেখানে যারা ছবিটি দেখেছিলেন মুগ্ধতার কথা জানিয়েছিলেন। এবার বড় পরিসরে প্রেক্ষাগৃহে আসছে ‘কাঠবিড়ালী’। শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে নিয়ামুল মুক্তা পরিচালিত এ ছবিটি।

পরিচালক জানান, মানবিক সম্পর্কের অনেক চড়াই-উতরাই থাকে। আর তা নিয়ে তৈরি হয়েছে ‘কাঠবিড়ালি’। নিয়ামুল মুক্তা বলেন, শুক্রবার থেকে ১৮ প্রেক্ষাগৃহে চলবে কাঠবিড়ালী। ছবির অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বলেন, প্রথম সপ্তাহে কম প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হচ্ছে। দ্বিতীয় সপ্তাহ থেকে আরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। আমার বিশ্বাস কাঠবিড়ালী দর্শক পছন্দ করবেন। কারণ, এর আগে যারা ছবিটি দেখেছেন কেউ মন্দ বলেননি।

কাঠবিড়ালীর শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালের ২ মার্চ। নানা প্রতিকূলতা পেরিয়ে এবার আসছে প্রেক্ষাগৃহে। ইতোমধ্যেই ছবির সুন্দর কন্যা শিরোনামের একটি গান জনপ্রিয়তা পেয়েছে। যে গানটি লিখেছিলেন প্রয়াত নাট্যজন সেলিম আল দীন, সুর ইউসুফ হাসান অর্ক এবং সংগীতায়োজন ইমন চৌধুরীর। কণ্ঠ দেন শফি মণ্ডল।

চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর, সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান। ছবির কাহিনী লিখেছেন পরিচালক নেয়ামূল মুক্তা নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।

যে প্রেক্ষাগৃহে চলবে ‘কাঠবিড়ালি’

স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস্ (ঢাকা), বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), আনন্দ ( ঢাকা), চিত্রামহল (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), রুপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল)।

Tags: অর্চিতা স্পর্শিয়াকাঠবিড়ালীনিয়ামুল মুক্তালিড বিনোদন
Previous Post

তৈরি হলো ৪ মাইল লম্বা কেক, অপেক্ষা বিশ্ব রেকর্ডের

Next Post

আইরিশদের জোড়া বিশ্বরেকর্ড

Next Post
আইরিশ ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইরিশদের জোড়া বিশ্বরেকর্ড

পূজায় ভোট: তাবিথ-আতিকের পাল্টাপাল্টি বক্তব্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT