চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার দেশীয় প্রেক্ষাগৃহে আসছে কলকাতার ‘গার্লফ্রেন্ড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 04, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

হিড়িক পড়েছে বাংলাদেশের সিনেমা হলে আমদানি করে পশ্চিমবঙ্গ থেকে ছবি মুক্তি দেওয়ার। গেল শুক্রবার (৩০ নভেম্বর) এন ইউ আহমেদ ট্রেডার্সের ব্যানারে কলকাতার ‘ভিলেন’ মুক্তির পর এবার আসছে শুক্রবার মুক্তি পাচ্ছে কলকাতার আরেক ছবি ‘গার্লফ্রেন্ড’।

বাংলাদশের ‘গার্লফ্রেন্ড’ আমদানি করছেন তিতাস কথাচিত্র। ইতোমধ্যে ঢাকার একাধিক সিনেমা হলের সামনে ঝুলছে ‘গার্লফ্রেন্ড’-এর পোস্টার। মঙ্গলবার এশিয়া, সনি সিনেমা হলের নোটিশ বোর্ডে দেখা গেল শুক্রবার ‘গার্লফ্রেন্ড’ ছবিটি পরবর্তী আকর্ষণ হিসেবে প্রচার করা হচ্ছে।

২৬ নভেম্বর সেন্সর বোর্ড থেকে ‘গার্লফ্রেন্ড’ ছাড়পত্র পায়। সুতরাং মুক্তিতে আর কোনো বাঁধা নেই। আগামী শুক্রবার (৭ ডিসেম্বর) বাংলাদেশে ছবিটি মুক্তি দেওয়া হবে। চ্যানেল আই অনলাইনকে কথাগুলো বলছিলেন তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম আজাদ।

পশ্চিমবঙ্গ থেকে আমদানিকৃত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) মাধ্যমে বাংলাদেশে ‘গার্লফ্রেন্ড’ মুক্তি দিচ্ছেন। এর আগে এই প্রতিষ্ঠানের ব্যানারে বাংলাদেশে মুক্তি পেয়েছিল তোমাকে চাই, চ্যাম্প, বলো দুগ্গা মাইকি ছবিগুলো।

তিতাস কথাচিত্রের কর্ণধার জানান, ‘গার্লফ্রেন্ড’ ছবির বিনিময়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি ‘বিজলী’। সেখানকার সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

দেশের ছবি রেখে কেন কলকাতার ছবি প্রদর্শন করা হচ্ছে জানতে চাইলে এশিয়া ও সনি এই দুই সিনেমা হলের কর্মকর্তারা বলেন, সিনেমা হল টিকিয়ে রাখতে যতগুলো মানসম্মত ছবি দরকার, ততগুলো ছবি আসছে না। দু-একটি বাদে বাংলাদেশের বেশিরভাগ ছবি দর্শক গ্রহণ করছে না। তাই হল টিকিয়ে রাখতে বাধ্য হয়েই কলকাতার ছবি চালাতে হচ্ছে। চাহিদা মতো ছবির যোগান না দিতে পারলে এভাবেই আমদানি করে চালাতে হবে।

‘গার্লফ্রেন্ড’ প্রযোজনা করেছেন কলকাতার সুরিন্দর ফিল্মস, পরিচালনা করেছেন রাজা চন্দ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানি। অন্যদিকে, বাংলাদেশের ছবি ‘বিজলী’ প্রযোজনা করেছেন চিত্রনায়িকা ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার। ছবির পরিচালক ইফতেখার চৌধুরী। মুক্তি পেয়েছিল গত ১৩ এপ্রিল।

Tags: আমদানিকৌশনিগার্লফ্রেন্ডবনি সেনগুপ্তবিজলীলিড বিনোদনসাফটা
Previous Post

জীবনে তার চন্দনগন্ধা দুপুর

Next Post

বাস্তবেও নায়ক শাহরুখ

Next Post
শাহরুখ

বাস্তবেও নায়ক শাহরুখ

ব্যালন ডি’অর: বিশ্বকাপ জিতেও যার নিশ্চয়তা নাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT