চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার কবি সম্মেলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 পূর্বাহ্ন 29, অক্টোবর 2015
in অন্যান্য, শিল্প সাহিত্য
A A

‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠো বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে গড়ে ওঠা ‘কবি সংসদ বাংলাদেশ’ প্রতিষ্ঠার আঠারো বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার ঢাকার কমলাপুরে পল্লীকবি জসীম উদ্দীনের স্মৃতি-বিজরিত বাড়িতে কবি সম্মেলন ও দিনব্যাপী আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে সারাদেশের কবি-লেখক ও সংস্কৃতিকর্মী অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঙালি জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিভিশনের বার্তা পরিচালক কবি নাসির আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ, শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই, কবি আসলাম সানী এবং কবি জসীম উদ্দীনের পুত্র খুরশীদ আনোয়ার জসীম।

বিকেলের সমাপনী অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই, এবং কবি জসীম উদ্্দীন এর পুত্র খুরশীদ আনোয়ার জসীম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি সংসদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি কবি রাজু আলীম।

কবি সংসদ বাংলাদেশ সারাদেশে ৫৪টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। কবি সংসদ সম্প্রতি বর্তমান সভাপতি রাজু আলীম এর নেতৃত্বে সারাদেশে বেশ কয়েকটি কবি সম্মেলনের আয়োজন করে ব্যাপক আলোচিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটি তৃণমূল পর্যায়ের কবিদের জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার ব্যাপারে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

কবি সংসদ বাংলাদেশের প্রকাশনা থেকে বেরিয়েছে অনেকের বই। এছাড়াও কবি সংসদ সারাদেশের কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিজনদের সম্মাননা জানিয়ে আসছে।

এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, হেলাল হাফিজ, বেলাল চৌধুরী, পশ্চিমবঙ্গের কবি সুবোধ সরকার, কবি রুবী রহমান, কবি কামাল চৌধুরী, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, নাসির আহমেদ, আসলাম সানী, সৈয়দ আল ফারুক, আমীরুল ইসলাম, মাহবুবুল হক শাকিল, তারিক সুজাত প্রমুখ।

Tags: কবি সংসদ
Previous Post

শমসের মবিনকে ‘বে‌ইমান’ বলেছিলেন শেখ হাসিনা

Next Post

অ্যামনেস্টির বিরুদ্ধে ঢাকা ও লন্ডনে গণজাগরণের বিক্ষোভ

Next Post

অ্যামনেস্টির বিরুদ্ধে ঢাকা ও লন্ডনে গণজাগরণের বিক্ষোভ

তারেকের সাথে শমসের মবিনের সেই আলোচিত ফোনালাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT