চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুকনো ক্ষেত ভেজাতে ৩০ বছর খাল খনন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ বছর ধরে ৩ কিলোমিটার লম্বা খাল খনন করেছেন তিনি। উদ্দেশ্য কাছের পাহাড় থেকে বৃষ্টির পানি নিজের গ্রামের মাঠে প্রবাহিত করা।

ভারতের বিহারের গয়ার লাহথুয়া এলাকার কোঠিলাওয়াতে ঘটেছে এমন ঘটনা। একা হাতে খাল খনন করা লাউঙ্গি ভুঁইয়া বলেন, খালটি খনন করতে আমার ৩০ বছর সময় লেগেছে। এই খাল দিয়ে পানি গ্রামের পুকুরে চলে যাবে।

তিনি বলেন, গত ৩০ বছর ধরে আমি আমার গবাদি পশুগুলো চড়ানোর পাশাপাশি খাল খনন করতে পাশের জঙ্গলে চলে যাই। আমার সঙ্গে এই কাজে কেউ যোগ দেয়নি। গ্রামবাসীরা জীবিকা অর্জনের জন্য শহরে চলে যাচ্ছে, আর আমি পেছনে থাকারই সিদ্ধান্ত নিয়েছি।

গয়া জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কোঠিলাওয়া গ্রামটি ঘন জঙ্গল এবং পাহাড় দ্বারা বেষ্টিত। এই গ্রামটি মাওবাদীদের আশ্রয়স্থল হিসাবেই চিহ্নিত।

গয়াতে মানুষের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ ও পশুপালন। বর্ষাকালেও পাহাড় থেকে নেমে আসা পানি নদীতেই চলে যেত তা দেখেই কিছু উপায় বের করার কথা ভাবেন লাউঙ্গি। পরে তার মাথায় খাল খননের ভাবনা আসে।

স্থানীয় এক বাসিন্দা পাট্টি মাঝি বলেন, তিনি গত ৩০ বছর ধরে খাল খনন করছেন তাও এককভাবে। এতে অনেক প্রাণী উপকৃত হবে, ক্ষেতগুলিতেও সেচ দেওয়া যাবে। নিজের লাভের জন্য নয়, পুরো এলাকার জন্য তিনি এটা করেছেন।

গয়ার শিক্ষক রাম বিলাস সিং গ্রামবাসী ও তাদের ক্ষেতের উপকার করার জন্য লাউঙ্গির প্রশংসা করে বলেন, এতে অনেক মানুষ উপকৃত হবে। তার কাজের জন্যই তিনি সুপরিচিত হবেন।

Tags: ৩০ বছরখালবিহার
Previous Post

বদির বিচার শুরু

Next Post

বাংলালিংক ইনোভেটর্স ৪.০-এর রেজিস্ট্রেশন শুরু

Next Post
বাংলালিংক ইনোভেটর্স ৪.০ এর রেজিস্ট্রেশন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী চারজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংক ইনোভেটর্স ৪.০-এর রেজিস্ট্রেশন শুরু

টেনিস খেলোয়াড়ের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিকে তিনি বিদ্রোহী, আরেকদিকে রানী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT