চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুকনো উইকেট’ দেখে মুশফিকের স্বস্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে মুশফিক।

প্রথম টেস্টের উইকেট নিয়ে সবাই যখন চিন্তিত, তখন মুশফিকুর রহিম ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্বস্তির কথা জানিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাউথ আফ্রিকায় খেলার জন্য এই সময়টায় খুব ভালো। আজকে দেখলাম উইকেট একটু শুকনো বেশি। অনেক মুভমেন্ট পাবে এমন না। ’

বিশ্রাম নেয়ায় সাকিবকে পাবে না বাংলাদেশ। মুশফিককে তাতে কিছুটা চিন্তিত মনে হল, ‘সাকিব না থাকায় আমাদের দুজনকে খেলাতে হবে। আমাদের চেষ্টা করতে হবে একজন অতিরিক্ত পেসার বা স্পিনার নিয়ে খেলতে পারি কিনা। সব ধরনের কম্বিনেশন নিয়েই চেষ্টা করা হচ্ছে।’

সাউথ আফ্রিকায় পা রেখে টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মুশফিক বলছেন প্রস্তুতিতে তিনি খুশি, ‘গত ১০ দিনে ভাল অনুশীলন হয়েছে। সবাই ফিট আছে। সৌম্যর একটু সমস্যা, তো আশা করছি সেও ঠিক হয়ে যাবে।’

ওয়ানডের পাশাপাশি বাংলাদেশ এখন টেস্টেও শক্তিশালী। দেশের মাটিতে ইংল্যান্ডকে হারানোর পর অস্ট্রেলিয়াকেও হারিয়েছে মুশফিকরা। সাম্প্রতিক ফলাফল ভালো হলেও মুশফিক বাস্তবতাটা মনে করিয়ে দিলেন, ‘আমরা কিন্তু টপ তিনের মধ্যে নেই যে যাব আর সবাইকে হারিয়ে দিব। আমরা লোয়ার টিম। ভাল খেলা বা জয় উপহার দেওয়ার জন্য আমাদের ২০০ ভাগ দিতে হয়। সেটার জন্য সবাই প্রাণপণ চেষ্টা করছে।’

সাউথ আফ্রিকা শক্তিশালী দল বলে মন্তব্য করে মুশফিক বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা গড়া আমাদের আসল ফোকাস। আমরা চাইব সেশন বাই সেশন খেলার।’

সবার শেষে মনে করিয়ে দিলেন সাকিব না থাকলেও তার কাছে আরেকজন ‘গ্রেট’ আছেন, ‘আমাদের কাপল অফ গ্রেট প্লেয়ার আছে। তাদের একজন তামিম ইকবাল। সাকিবকে আমরা মিস করব। কিন্তু যারা আছে তারা ভাল করবে।’

Tags: মুশফিকুর রহিম
Previous Post

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে থাকবে

Next Post

মুশফিকের সেদিন কোচের কথা বিশ্বাসই হয়নি

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক ডাইভে মোস্তাফিজের হাসি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের সেদিন কোচের কথা বিশ্বাসই হয়নি

চারজন তরুণ-তরুণী একসঙ্গে ছবি তুলেছেন, হাসি ও আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

একই ফ্রেমে ভিন্ন জগতের চার তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT