চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষ তারকাদের কন্টেন্ট নিয়ে আসছে ‘সিনেমাটিক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 পূর্বাহ্ন 26, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
সিনেমাটিকের লোগো সহ দুইজন অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষ তারকাদের নিয়ে মানসম্পন্ন কন্টেন্ট ও দর্শকবান্ধব হওয়ার পরিকল্পনা নিয়ে নতুনভাবে আসছে দেশের প্রথম ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’।

প্লাটফর্মটির এ যাত্রায় অ্যাপটিতে যুক্ত হচ্ছে শাকিব খান, জয়া আহসান, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, স্পর্শিয়া, মাহিয়া মাহি, অপূর্ব, নিশো, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, মেহজাবিন, তানজিন তিশাদের মতো তারকাদের নান্দনিক সব সিনেমা, নাটক ও ওয়েব সিরিজ।

দেশের প্রথম ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’ নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় ডেভেলপারদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। দেশ ও প্রবাসী দর্শকদের কথা মাথায় রেখেই প্লাটফর্মটি তৈরি করা হয়েছে। দর্শকরা সহজেই এতে দেশের যে কোনো মুঠোফোন অপারেটর, নগদ ও ভিসা, ক্রেডিট ও মাস্টার্ড কার্ড দিয়ে নির্ধারিত পরিমাণ অর্থে সাবস্ক্রাইব করে সকল কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

অ্যাপটিতে বিশেষ করে দেশের নতুন নতুন বাংলা সিনেমার দিকে নজর দেয়া হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। থাকবে কালজয়ী কয়েক দশকের বাংলা সিনেমার বিশাল সংগ্রহও। লাইভ টেকনোলজিসের একটি ওটিটি প্লাটফর্ম এই ‘সিনেমাটিক’। প্রতিষ্ঠানটির পরিচালক তামজিদ অতুল প্লাটফর্মটিকে ‘বাংলা সিনেমার আর্কাইভ’ বলে মনে করছেন।

তার কথায় প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর বাংলাদেশের সিনেমাগুলো সংরক্ষণের সু-ব্যবস্থা নেই। অনেক কালজয়ী সিনেমা সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। সবগুলো ছবিই পাওয়া যাবে ‘সিনেমাটিক’ অ্যাপে। পাশাপশি নতুন সিনেমা তো থাকছেই। সেই সঙ্গে থাকবে ওয়েব ফিল্ম, নাটক ওয়েব সিরিজ। প্লাটফর্মটিতে কোন মানহীন কন্টেন্ট স্থান পাবে না। দর্শকরা উপভোগ করবেন এমন কন্টেন্টই থাকবে।

তামজিদ অতুল জানান, মুহূর্তেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, মধ্য প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘সিনেমাটিক’-এর মাধ্যমে যে কেউ উপভোগ করতে পারবে বাংলাদেশের কন্টেন্ট । বর্তমানে প্রায় ১০০ সিনেমা রয়েছে প্লাটফর্মটিতে, যার সবগুলো ছবিই প্রায় নতুন!

তার মধ্যে রয়েছে শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’, ‘চিটাগাইংয়া পোয়া নোযাখাইল্ল্যা মাইয়া’, ‘সুপার হিরো’সহ অন্য তারকাদের সিনেমাও। সিনেমা হলের বাইরে এগুলো এই ওয়েব ছাড়া দর্শক আর কোথাও পাবেন না। ধীরে ধীরে দুই হাজারেরও বেশি ছবি এখানে যুক্ত করার পরিকল্পনা প্রতিষ্ঠানটির।

সিনেমা হলে গিয়ে যারা ছবি দেখার সয় পান না, তারা চাইলেই এখান থেকে উপভোগ করতে পারবেন সিনেমা। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, সামনে আসছে বেশ কিছু তারকাবহুল ওয়েব সিরিজও। যা নতুন বছরের শুরু থেকেই উপভোগ করতে পারবেন দর্শক।

ওয়েব ভার্সনে সিনেমাটিক দেখতে ভিজিট করুন। সব শ্রেণীর দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে সিনেমাটিক। অ্যান্ড্রয়েড, আইওএস দুই মাধ্যমেই পাওয়া যাবে অ্যাপটি। গুগল প্লে স্টোরে এই লিংক থেকে https://bit.ly/3pi8VNa অ্যান্ড্রয়েড এবং এই লিংক https://apple.co/2KrZXOZ থেকে আইওএস ভার্সন ডাউডলোড করা যাবে।

Tags: অপূর্বচঞ্চল চৌধুরীজয়া আহসানতানজিন তিশানিশোনুসরাত ফারিয়াবিদ্যা সিনহা মিমমাহিয়া মাহিমেহজাবিনমোশাররফ করিমশাকিব খানসিনেমাটিকস্পর্শিয়া
Previous Post

মমতার নীতিই পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে: মোদি

Next Post

করোনাভাইরাসে সারাবিশ্বে ৮ কোটিরও বেশি মানুষ আক্রান্ত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে সারাবিশ্বে ৮ কোটিরও বেশি মানুষ আক্রান্ত

অভিনেতা কাদেরের ছবি, বাংলাদেশি অভিনেতা, সংকটাপন্ন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আবদুল কাদের মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT