চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষে মোস্তাফিজ, দশে রুবেল-রানা-ইবাদত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 18, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

পেসারদের সাফল্যের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন চারজন। বঙ্গবন্ধু বিপিএলে চার পেসার নিয়েছেন ২০টি করে উইকেট। যার দুজন বাংলাদেশি। উইকেট সংগ্রহের তালিকায় সদ্যগত আসরে সেরা ১১-এর ১০ জনই গতির বলার। সবেধন স্পিনারজন আফগান মুজিব-উর রহমান।

খুলনা টাইগার্সকে হারিয়ে রাজশাহী রয়্যালসের শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পর্দা নেমেছে শুক্রবার। টি-টুয়েন্টির চার-ছক্কার আসরে ব্যাটসম্যানদের পাশাপাশি আলো কেড়েছেন বোলাররাও। ব্যক্তিগত অর্জনের পিঠে হয়েছেন দলের ত্রাতা।

তবে ব্যাটিংয়ে শীর্ষ তালিকায় যেমন দেশিদের দাপট দেখা গেছে, বোলিংয়ে সেরাদের মাঝে জায়গা করে নিতে বিদেশিদের সঙ্গে মোস্তাফিজ-রুবেলদের লড়তে হয়েছে হাড্ডাহাড্ডি ভাবে।

রানার্সআপ খুলনার মোহাম্মদ আমির ও রবি ফ্রেইলিঙ্ক, রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রুবেল হোসেন এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। প্রত্যেকেই নিয়েছেন ২০টি করে উইকেট।

চারজনের একই সংখ্যক উইকেট হলেও গড়, ইকোনমি ও স্ট্রাইকরেট বিবেচনায় শীর্ষে মোস্তাফিজ। ১৫.৬০ গড়ে, ৭.০১ ইকোনমিতে, প্রতিটি উইকেট নেয়ার জন্য ১৩.৩টি বল খরচ করেছেন এ বাঁহাতি পেসার। ১২ ম্যাচে সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট।

ফিজের পরে পাকিস্তানি মোহাম্মদ আমির, ১৩ ম্যাচে যার সেরা বোলিং ১৭ রানে ৬ উইকেট। এরপর রুবেল হোসেন, ১৩ ম্যাচে সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট। এই পারফরম্যান্স দিয়ে টাইগার পেসার পাকিস্তানের মাটিতে বাংলাদেশের তিন টি-টুয়েন্টির সিরিজে জায়গা করে নিয়েছেন।

বিশ উইকেট নেয়া অপরজন রবি ফ্রেইলিঙ্ক, শীর্ষে থাকার মতো উইকেট তুলতে এ প্রোটিয়াই বেশি ম্যাচ খেলেছেন, ১৪টি। সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট।

দ্বিতীয় সর্বোচ্চ ১৯ উইকেট খুলনার মিডিয়াম পেসার শহিদুল ইসলামের। চট্টগ্রামের মেহেদী হাসান রানা ১৮ উইকেট নিয়ে আলো কেড়েছেন। ১০ ম্যাচে সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট।

এরপর একজন স্পিনার এসেছেন তালিকায়। আফগানিস্তানের মুজিব-উর রহমান, কুমিল্লার জার্সিতে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন।

ইংলিশ পেসার লুইস গ্রেগরি ১১ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। পাকিস্তানি মোহাম্মদ ইরফান ১২ ম্যাচে ১৪ উইকেট ঝুলিতে জমিয়েছেন।

বাংলাদেশের আরেক পেসার ইবাদত হোসেন ১২ ম্যাচে ১৪, রাজশাহীর শিরোপাজয়ী পেস-অলরাউন্ডার অধিনায়ক আন্দ্রে রাসেল সমান ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন।

এরপর আবারও একজন স্পিনারের দেখা মিলেছে। ঢাকার অলরাউন্ডার মেহেদী হাসান ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। কুমিল্লার টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার মিডিয়াম পেসে বোলিং সামর্থ্যের সাক্ষর রেখেছেন আবারও, নিয়েছেন ১২ ম্যাচে সমান উইকেট।

১১ ম্যাচে ১২ উইকেট আছে কুমিল্লার পেসার আল-আমিন হোসেনেরও। রংপুরের পেসার তাসকিন আহমেদ, ঢাকার পাকিস্তানি স্পিন-অলরাউন্ডার শাদাব খান ও রংপুরের আফগান স্পিন-অলরাউন্ডার মোহাম্মদ নবি ১১ উইকেট করে নিয়ে আসর শেষ করেছেন।

Tags: ইবাদতইমরুলবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মোস্তাফিজরানারুবেললিড স্পোর্টস
Previous Post

তাপসের নানা প্রতিশ্রুতি, ইসির নিরবতায় নাখোশ ইশরাক

Next Post

গাড়ি দুর্ঘটনায় শাবানা আজমির অবস্থা গুরুতর

Next Post
শাবানা আজমির গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি দুর্ঘটনায় শাবানা আজমির অবস্থা গুরুতর

মুন্সিগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু, হাসপাতালে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT